নজরে আবহাওয়া

weather 16 june

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি ভিন্ন। দক্ষিণবঙ্গে গরমের তীব্রতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ রয়েছে। অস্বস্তিকর আবহাওয়াতে নাজেহাল মানুষ। তবে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর,উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস ও নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা করা হচ্ছে । মালদহ জেলায় মৌসুমী অক্ষরেখা থমকে রয়েছে। এর প্রভাবে উত্তরে স্বস্তি এবং দক্ষিণবঙ্গে অস্বস্তির পরিবেশ। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *