কলেজের চুক্তিভিত্তিক গ্রন্থাগারিকরা বঞ্চিত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের চুক্তিভিত্তিক, আংশিক সময় ও অতিথি শিক্ষকদের এক ছাতার তলায় এনে স্থায়ীকরণের প্রক্রিয়া শুরু হয়। অভিযোগ, এক্ষেত্রে বঞ্চিত থেকে গিয়েছেন কলেজের চুক্তিভিত্তিক গ্রন্থাগারিকেরা। অন্যদিকে নতুন শিক্ষকদের নামকরণ হয়েছে স্টেট এডেড কলেজ টিচার (স্যাকট)। তবে স্যাকট-এর অধীনে হয়নি চুক্তিভিত্তিক গ্রন্থাগারিকরা। কলেজ শিক্ষকদের সংগঠন কুটাব-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম অনুযায়ী এই সব গ্রন্থাগারিকরা চুক্তিভিত্তিক শিক্ষকদের সমতুল। এক্ষেত্রে অন্য শিক্ষকদের মতোই গ্রন্থাগারিকদের নাম অনলাইনে জমা পরে। এরপর বিকাশ ভবনে ডাকা হয়। এমনকী কাগজপত্র যাচাই হয়। এই প্রক্রিয়া শেষ হওয়ার পরে উচ্চ…

Read More