Partha Chatterjee Education Video 

স্কুল খোলার বিষয়ে চিন্তা-ভাবনা রাজ্যের

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ আগামী ১২ ফেব্রুয়ারি থেকে খুলতে পারে রাজ্যের স্কুলগুলি। নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস খোলার বিষয়ে ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। স্কুল খুললে শুধু প্র্যাকটিক্যাল ক্লাস নয়, সব ক্লাসই হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, স্কুল খোলার ব্যাপারে অভিভাবকদের অনুমোদন চাওয়া হতে পারে। স্কুল খোলার বিষয়ে সমস্ত স্বাস্থ্য বিধি মেনে চলা হবে। এই মুহর্তে কোভিড প্রোটোকল মেনে এখনই ছোটদের ক্লাস চালু হওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন তৃণমূল ভবনে এমনটাই জানালেন।

Read More
Winter is about to set Enviornment Others 

রাজ্যে সপ্তাহের শেষেই জাঁকিয়ে বসতে চলেছে শীত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কলকাতায় পারদ ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নামতে পারে। পরের দুই দিন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। সকালে ঘন কুয়াশার সতর্কতা। আংশিক মেঘলা আকাশ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি ছিল। সোমবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৬ শতাংশ। পরের ৪৮ ঘন্টায় সকালে কুয়াশাচ্ছন্ন থাকবে। বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হবে। সারা দিন আংশিক মেঘলা আকাশ থাকবে। এই মুহুর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে। তবে, ৪৮…

Read More