Winter is about to setEnviornment Others 

রাজ্যে সপ্তাহের শেষেই জাঁকিয়ে বসতে চলেছে শীত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কলকাতায় পারদ ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নামতে পারে। পরের দুই দিন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। সকালে ঘন কুয়াশার সতর্কতা। আংশিক মেঘলা আকাশ। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি ছিল। সোমবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৬ শতাংশ। পরের ৪৮ ঘন্টায় সকালে কুয়াশাচ্ছন্ন থাকবে। বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হবে। সারা দিন আংশিক মেঘলা আকাশ থাকবে। এই মুহুর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে। তবে, ৪৮ ঘন্টার মধ্যে তাপমাত্রা নেমে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। ফলস্বরূপ, তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ৪৮ ঘন্টা পরে তাপমাত্রা হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে কলকাতায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। শনিবার-রবিবারে আবারও রাজ্যজুড়ে শীতের পরিস্থিতি বিরাজ করার সম্ভাবনা রয়েছে। ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পরের দুদিন ধরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বিহার এবং উত্তরবঙ্গেও ঘন কুয়াশা পড়বে। কাল সকালে দিল্লিতে ভারী কুয়াশার সতর্ক বার্তা রয়েছে। উত্তরপ্রদেশে পরের ৪-৫ দিনের জন্য ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে।

পরবর্তী ৪৮ ঘন্টা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, মধ্য প্রদেশ এবং উত্তরাখণ্ডে ঘন কুয়াশা পড়বে। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে ৪৮ ঘন্টার মধ্যে গ্রাউন্ড ফ্রস্টের সম্ভাবনা। এই মুহুর্তে পাকিস্তানে পশ্চিমি ঝঞ্জা এবং পার্শ্ববর্তী উত্তর-পশ্চিম ভারতের দিকে অবস্থান করছে। দক্ষিণ আরব সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আভাস পাওয়া যাচ্ছে। পূবালী হাওয়াও সক্রিয়। এই সবের প্রভাব পরবর্তী কয়েক দিন দক্ষিণ ভারতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ু এবং পন্ডিচেরিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। কেরালা ও মাহেকে বৃষ্টি হতে পারে।

Related posts

Leave a Comment