স্কুল খোলার বিষয়ে চিন্তা-ভাবনা রাজ্যের

Partha Chatterjee

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ আগামী ১২ ফেব্রুয়ারি থেকে খুলতে পারে রাজ্যের স্কুলগুলি। নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস খোলার বিষয়ে ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। স্কুল খুললে শুধু প্র্যাকটিক্যাল ক্লাস নয়, সব ক্লাসই হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্রের খবর, স্কুল খোলার ব্যাপারে অভিভাবকদের অনুমোদন চাওয়া হতে পারে। স্কুল খোলার বিষয়ে সমস্ত স্বাস্থ্য বিধি মেনে চলা হবে। এই মুহর্তে কোভিড প্রোটোকল মেনে এখনই ছোটদের ক্লাস চালু হওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন তৃণমূল ভবনে এমনটাই জানালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *