পরিষেবায় ‘রেডিও নিউটাউন’

Redio

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রেডিও-য় প্রচার। সূত্রের খবর, স্থানীয় প্রতিভাবানদের উৎসাহ দেওয়ার জন্য এবং প্রশাসনের বিভিন্ন প্রকল্প ও পরিষেবা সম্পর্কে বাসিন্দাদের জানানোর জন্য চালু হল ‘রেডিও নিউটাউন’। ওই প্রকল্পের সূচনা হয়। হিডকোর চেয়ারম্যান সূত্রে জানা গিয়েছে, করোনা আবহে বিভিন্ন পরিষেবা সম্পর্কে বাসিন্দাদের জানাতে সমস্যা তৈরি হয়। এরপর রেডিও স্টেশন তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়। এক্ষেত্রে আরও জানা যায়, নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি ও হিডকোর বিভিন্ন পরিষেবা থেকে সচেতনতার বার্তা দেওয়া হবে। পাশাপাশি নতুন এই রেডিও স্টেশনে স্থানীয় প্রতিভাদের নিয়েও অনুষ্ঠান হবে। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *