বঙ্গোপসাগর ও আরব সাগরে সাইক্লোন তৈরির পরিস্থিতি তৈরি হয়েছে ৷ ইউরোপিয়ান আবহাওয়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে,এই আবহে সাইক্লোন অ্যালার্ট জারি করা হয়েছে ৷ বিশ্ব উষ্ণায়নের জের সহ অন্যান্য বেশ কিছু কারণে বর্তমান সময়ে একাধিক সাইক্লোন তৈরি হতে চলেছে ৷ আবহাওয়া ও সমুদ্র বিজ্ঞানীরা এক্ষেত্রে বলেছেন, “বঙ্গোপসাগর বা আরব সাগরের ক্ষেত্রে হচ্ছে তা কিন্তু নয় ৷ এই পরিস্থিতি সারা বিশ্বের সমস্ত সাগরের ক্ষেত্রেই দেখা যাচ্ছে ৷ ” বিষয়টি নিয়ে আবহাওয়া ও সমুদ্র বিশেষজ্ঞদের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের দেওয়া সাইক্লোনটির নাম হল – “বিপর্যয়”। ভারতের দেওয়া নাম- হল “তেজ”। তৃতীয় সাইক্লোনটির নাম “হামুন”। যা ইরানের দেওয়া।
Read More