বৃষ্টির পূর্বাভাস : “মোকা” সতর্কতা
ঘূর্ণাবর্তের প্রভাব। এর জেরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যে।
Read Moreঘূর্ণাবর্তের প্রভাব। এর জেরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যে।
Read Moreভারী বর্ষণের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। ভরা বৈশাখে কয়েকদিন ধরে বৃষ্টি হয়ে চলেছে। পাশাপাশি হালকা ও কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।
Read Moreকালবৈশাখীর তাণ্ডব। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। এর প্রভাবে রাজ্যজুড়ে বজ্রপাতে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ আগামীকাল দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে। দুপুরের পর বিকেলের দিকে আকাশ মেঘলা করে বৃষ্টি নামে ৷ তার জেরেই কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত শুরু হয় ৷ বিভিন্ন জেলায় বজ্রপাতে এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
Read Moreকলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতাও বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে সামান্য বেড়ে যাবে তাপমাত্রা। এই মুহূর্তে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে পূর্বাভাস।
Read Moreবৃষ্টির আবহে গরম কম হলেও ক্রমশ তাপমাত্রা বাড়বে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আগামী শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর।
Read Moreদক্ষিণবঙ্গে আবহাওয়ার বদল। তীব্র গরমের দাপট উধাও। ঝাড়খণ্ডে তৈরি ঘূর্ণাবর্ত রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত ঘটিয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের ৫টি জেলায় বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে আবহাওয়ার সাময়িক পরিবর্তন হলেও আবারও বেড়ে যাবে তাপমাত্রা।
Read Moreবজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কলকাতা সহ পাশের জেলায় স্বস্তির বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। তীব্র দাবদাহ থেকে মুক্তি। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে,কয়েকটি জেলায় ঝড় ও বৃষ্টি। কলকাতাসংলগ্ন দুই জেলা হাওড়া ও উত্তর চব্বিশ পরগণায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে।
Read Moreআমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তাপমাত্রায় বিরাট বদল। ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। রবিবার রাজ্য জুড়ে বৃষ্টিপাতের ইঙ্গিত। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আপাতত তাপপ্রবাহের সতর্কবার্তা নেই। তাপমাত্রা আরও কিছুটা কমবে বলা হয়েছে। (ছবি: সংগৃহীত)
Read Moreগরম হাওয়ার হল্কা। ঝলকানি রোদ। গরমের দাবদাহ। অস্থির মানুষ। আবহাওয়া দফতর সূত্রের খবর,টানা তিন দিন ৪৪ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ার তাপমাত্রা। মরসুমের সর্বোচ্চ তাপমাত্রা বাঁকুড়ায় ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস বলে জানানো হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের মালদহ জেলায় ৪২ ডিগ্রির ওপর পারদ চড়েছে।
Read Moreকাঠফাটা রোদ। বাড়ির বাইরে বেরনোর জন্য সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। গরম আর তীব্র রোদের ঝলকানিতে অতিষ্ঠ জনজীবন। অতিরিক্ত গরমে নাজেহাল হচ্ছেন বহু মানুষ। জেলায় সর্বোচ্চ তাপমাত্রা স্পর্শ করেছে ৪৪ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রার বাড়ন্ত।
Read More