স্বস্তির বৃষ্টি : দাবদাহের মুক্তি
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কলকাতা সহ পাশের জেলায় স্বস্তির বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। তীব্র দাবদাহ থেকে মুক্তি। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে,কয়েকটি জেলায় ঝড় ও বৃষ্টি। কলকাতাসংলগ্ন দুই জেলা হাওড়া ও উত্তর চব্বিশ পরগণায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছিল, বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা। (ছবি: সংগৃহীত)

