weather and 19 april

তাপপ্রবাহ : সতর্কতা

তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও অনেকটা একই অবস্থা। তাপমাত্রার পরিসংখ্যান অনুযায়ী
বলা হয়েছে,রাজ্যের ৬ জেলায় ৪৩ ডিগ্রি স্পর্শ করেছে পারদ। অন্যদিকে রাজ্যের ১৪ জেলায় ৪০ ডিগ্রি বা তার উপরে রয়েছে তাপমাত্রা। এই সপ্তাহে পরিস্থিতি একই রকম থাকবে বলে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন।

Read More
weather forecast

গরম-আতঙ্ক : শুনশান রাস্তাঘাট

গরম-আতঙ্ক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুনশান হয়ে যাচ্ছে রাস্তাঘাট। গরমের দাপটে সারারাত ঘুমতে পারছেন না অনেকেই। জেলাবাসীও নাজেহাল গরমে। বাংলা নতুন বছরে গরমের হাত থেকে স্বস্তি নেই। আবহাওয়া দফতর সূত্রের খবর, এখনও বেশ কিছুদিন জারি থাকবে এই তাপপ্রবাহ। গরমে হাঁসফাঁস অবস্থা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জারি হয়েছে তাপপ্রবাহ জনিত সতর্কতা।

Read More
weather and 17 april

তাপপ্রবাহের সতর্কবার্তা

তীব্র গরম। রোদের ঝলকানি। তাপমাত্রার পারদ স্পর্শ করেছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও বাড়বে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। দার্জিলিংয়ের তাপমাত্রা ২৫ ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গের বাগডোগরাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে।

Read More
weather report

প্রখর রৌদ্র : পারদ তুঙ্গে : জারি সতর্কতা

প্রখর রৌদ্র। জ্বালা ধরাচ্ছে শরীরে। আসানসোল ও পুরুলিয়াকে টেক্কা দিয়ে চলেছে দক্ষিণবঙ্গের জেলাও। বেড়ে চলেছে তাপমাত্রা। প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। রাজ্য জুড়ে বয়ে চলেছে লু। জেলা থেকে শহরে জারি হয়েছে প্রশাসনিক সতর্কতা। বেলা বাড়তেই রাস্তাঘাট কার্যত শুনশান হয়ে যাচ্ছে।

Read More
weather and 12 april

নজরে আবহাওয়া

রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ৪০ স্পৰ্শ করল পারদ। পাশাপাশি ৩৮ ডিগ্রির কাছাকাছি কলকাতার তাপমাত্রা। অন্যদিকে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ওড়িশায়। চৈত্র সংক্রান্তি ও বাংলা বর্ষবরণে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বঙ্গের জেলাগুলিতে। শনিবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে।

Read More
weather 7 april

তাপপ্রবাহের আশঙ্কা

বাংলা বর্ষবরণে তাপপ্রবাহের আশঙ্কা করছে আবহাওয়া দফতর। এপ্রিলে কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করার সম্ভাবনা ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে,দুই পর্যায়ে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। ১০ এপ্রিল পর্যন্ত ধাপে ধাপে বাড়তে থাকবে তাপমাত্রা।

Read More
weather and 3 april

আবহাওয়ার খবর

রোদের তীব্রতা বেড়েছে। গরমও বাড়ছে। কালবৈশাখীর প্রভাবে এবার চৈত্রের গরম অনেকটাই বোঝা যায়নি। হালকা ও মাঝারি বৃষ্টিপাত নিয়মিত হয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ৷ বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প ও বাড়তি তাপমাত্রার সহাবস্থান ঘটেছে। এর জেরে মনোরম আবহাওয়া তৈরি হয় ৷

Read More
weather

আবহাওয়ার খবর

রাজ্য জুড়ে মাঝে মাঝে মেঘলা আকাশ বিরাজ করছে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাগুলিতে । বজ্রপাত, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়ছে। পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে, আগামী রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা।

Read More
31 march weather

আজ আবহাওয়া

আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনা জেলা সহ বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আকাশ মেঘলা।মাঝে মাঝে বৃষ্টিপাত চলছে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কথাও বলা হয়েছে ।

Read More