weather 15 march

আবহাওয়ার পূর্বাভাস

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ ২৪ পরগনা সহ সুন্দরবন এলাকায় বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর ২৪ পরগনা জেলার বেশ কিছু অংশে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। ঝড়-বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা।

Read More
weather 14 march

আবহাওয়ার খবর দেখুন

নিম্ন ট্রপোস্ফিয়ারিক স্তরে একটি ঘূর্ণিঝড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দক্ষিণ অসম সহ পার্শ্ববর্তী অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী জানানো হয়েছে, হিমালয় পাদদেশের পশ্চিমবঙ্গ, সিকিম ও উত্তর-পূর্ব ভারতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আইএমডি ওয়েদার অ্যালার্ট অনুযায়ী উল্লেখ করা হয়েছে,বাতাসের গতিবেগ ৩০থেকে ৪০ কিলোমিটার থাকবে। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

Read More
weather and 13 march

আবহাওয়ার পরিবর্তন

রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা থাকছে। পশ্চিমের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে বলে বলা হয়েছে।

Read More
weather and 11 march

আবহাওয়া সংবাদ

দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ দেখা যাচ্ছে । আবহাওয়া দফতর সূত্রের খবর,বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাসমূহে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা মার্চের মাঝামাঝি।

Read More
weather and 10 march

আবহাওয়া বার্তা

দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ দেখা যাচ্ছে। কোথাও আবার আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে । বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে পশ্চিমের জেলাগুলিতে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে মার্চের মাঝামাঝি সময়ে ।

Read More
report and weather

আবহাওয়ার পূর্বাভাস

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে । কলকাতার তাপমাত্রা সামান্য কমেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে মেঘলা আকাশ বিরাজ করবে।

Read More
weather and 8 march

আবহাওয়ার খবর

রাজ্যে গরম আরও বাড়বে বলে ইঙ্গিত। হোলি উৎসবের পর দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ দেখা যাবে। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।

Read More
weather

আবহাওয়ার খবর

উষ্ণ আবহাওয়া শুরু। এই আবহে চলছে বঙ্গে দোল ও হোলি উৎসব। আবহাওয়া দফতর সূত্রের খবর, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। হোলি উৎসবের পর দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ দেখা দেওয়ার সম্ভাবনা।

Read More
weather and 4 march

উষ্ণতার আবহে দোল

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ছে। কলকাতার পারদও চড়েছে। উষ্ণতার আবহে দোল উৎসব হতে চলেছে বাংলায়। আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়।

Read More
weather and 3 march

আবহাওয়া বার্তা

দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়তে চলেছে তাপমাত্রা। ৩৫ ডিগ্রি স্পর্শ করার সম্ভাবনা কলকাতার তাপমাত্রা। রাতের তাপমাত্রা একই রকম থাকবে বলে জানানো হয়েছে। দিনের তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। দার্জিলিং ও কালিম্পং সহ বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Read More