গরম-আতঙ্ক : শুনশান রাস্তাঘাট
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: গরম-আতঙ্ক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুনশান হয়ে যাচ্ছে রাস্তাঘাট। গরমের দাপটে সারারাত ঘুমতে পারছেন না অনেকেই। জেলাবাসীও নাজেহাল গরমে। বাংলা নতুন বছরে গরমের হাত থেকে স্বস্তি নেই। আবহাওয়া দফতর সূত্রের খবর, এখনও বেশ কিছুদিন জারি থাকবে এই তাপপ্রবাহ। গরমে হাঁসফাঁস অবস্থা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জারি হয়েছে তাপপ্রবাহ জনিত সতর্কতা। বেশ কিছু জেলায় তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪২ ডিগ্রিতেও। তীব্র গরম ও তাপপ্রবাহ জনিত কারণে রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ৭ দিনের ছুটিও ঘোষণা করেছে রাজ্য সরকার। তীব্র গরম। রোদের ঝলকানি। তাপমাত্রার পারদ স্পর্শ করেছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও বাড়বে বলে হাওয়া অফিসের ইঙ্গিত। (ছবি:সংগৃহীত)

