weather 8 december

আজ আবহাওয়া

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় পৌঁছে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর । প্রভাব পড়ার আশঙ্কা তামিলনাড়ু,পন্ডিচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। উপকূলে ঝড়ের সতর্কতা জারি । মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রসঙ্গত,সংযুক্ত আরব আমিরশাহীএই ঘূর্ণিঝড় “মান্দাস”-এর নামকরণ করেছে। জানা গিয়েছে, “মান্দাস” এর আরবি ভাষায় অর্থ হল- ভেলা।

Read More
weather 7 december

আবহাওয়ায় গতিবিধি

কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ায় পরিবর্তন হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, সাইক্লোন “মনদাউস” জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ায় ওপর প্রভাব পড়তে পারে। এক্ষেত্রে বলা হয়েছে, উপকূলের দিকে যখন সাইক্লোন এগোবে থাকবে সেই সময় আবহাওয়ার পরিবর্তন হওয়ার ইঙ্গিত।

Read More
weather and 6 dec

নজরে আবহাওয়া

ফের বঙ্গোপসাগরে সাইক্লোনের ইঙ্গিত। মৌসম ভবন সূত্রের খবর, আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর তৈরি হচ্ছে এই সাইক্লোনিক প্রভাব। এই ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে আশঙ্কা। এক্ষেত্রে বলা হয়েছে,ক্রমশ উত্তর পশ্চিম ও পশ্চিম দিকে এগিয়ে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। তামিলনাডু, পুদুচেরি সহ উপকূলে প্রভাব পড়ার সম্ভাবনা। উল্লেখ করা যায়,এবারের এই সাইক্লোনের নাম “মনদাউস” (Mandaous) ৷

Read More
weather and 5 december

আবহাওয়ার খবর জেনে নিন

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘণীভূত হওয়ার খবর রয়েছে। অন্যদিকে উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। ফের শীতে বাধা হওয়ার সম্ভাবনা বাড়ছে। এক্ষেত্রে বঙ্গে তেমন প্রভাব পড়ছে না নিম্নচাপের। শীতের আমেজ অব্যাহত রয়েছে।

Read More
weather 2 december

আবহাওয়ার খবর

বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপের সম্ভাবনার কথা বলা হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামানে। এই মুহূর্তে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। স্বাভাবিকের ওপরেই রয়েছে কলকাতার পারদ।

Read More
weather and 1 december

আবহাওয়ার খবর

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ দেখা যাবে। এই মুহূর্তে শীতের আমেজ সেভাবে দেখা যাচ্ছে না। ভোরের দিকে হালকা শীত থাকলেও বেলা বাড়তেই শীত উধাও হয়ে যাচ্ছে। শুধুমাত্র সন্ধ্যা ও রাতে সামান্য শীতের পরশ রয়েছে।

Read More
weather 30 november

আবহাওয়ার পরিবর্তন

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। শীতের আমেজ অনেকটাই কমে গিয়েছে। সকাল ও সন্ধ্যার দিকে হালকা শীত থাকলেও বেলা বাড়তেই শীতভাব উধাও হয়ে যাচ্ছে।

Read More
sunset and 29 november

আবহাওয়ার গতিবিধি

বেলা বাড়ার সাথে সাথে শীতের আমেজ চলে যাচ্ছে । পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে কলকাতায় হাড় কাঁপানো শীত কবে পড়বে,তা নিয়ে অনেকটাই সংশয় তৈরি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর,কলকাতা-সহ জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই বেড়েছে। কলকাতায় স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি ওপরে রয়েছে তাপমাত্রা।

Read More
sunset and 28 november

আজকে আবহাওয়া

কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। শুষ্ক পরিবেশ থাকবে। এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। সকালের দিকে হালকা কুয়াশা। আবহাওয়া দফতর সূত্রের খবর, তাপমাত্রা সামান্য বেড়ে ১৭ ডিগ্রির কাছাকাছি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।

Read More