Julaika KahtoonBreaking News Health 

আমার বাংলার খবর জেরে রক্ত পেয়ে বাঁচলো একটি থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কয়েকদিন আগেই আমরা বিধাননগর নর্থ সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার এর বিশ্বব্যাপী মহামারীতে রক্তদান কর্মসূচির এক্সক্লুসিভ খবর করেছিলাম। উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁ থানার অন্তর্গত চোয়ানি গ্রামের বাসিন্দা জুলাইকা খাতুন নামে থ্যালাসেমিয়া আক্রান্ত একটি ফুটফুটে শিশুর পরিবার রক্তের জন্য চারিদিকে হন্যে হয়ে ছোটাছুটি করেন কিন্তু কোনোভাবেই রক্তের ব্যবস্থা না করতে পেরে তাঁরা আমাদের সাথে যোগাযোগ করেন।আমরা তৎক্ষণাৎ বিষয়টি বিধাননগর নর্থ সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার-এর সম্পাদক শ্রী মধুসূদন চক্রবর্তীর সাথে যোগাযোগ করি।তিনি সমস্ত ঘটনা জানার পর আমাদের আশ্বস্ত করেন।বিধাননগর নর্থ সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার এবং মধ্যমগ্রামের একজন বিশিষ্ট সমাজসেবী শ্রী গৌতম ব্যানার্জির যৌথ প্রচেষ্টায় আজ ১৩/০৪/২০২০ ওই শিশুটির জন্য শ্রী সুদীপ দাস এবং শ্রী সৌরভ রাহা নামে দুজন রক্তদাতাকে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে পাঠানো হয়। রক্ত দেওয়ার পর ওই দুজন রক্তদাতার সাথে কথা বলা হলে তাঁরা জানান, একটি ফুটফুটে শিশুকে রক্ত দিয়ে শিশুটির জীবন বাঁচাতে পেরে তাঁরা খুবই আনন্দিত।

আমরা বিধাননগর নর্থ সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার-এর সম্পাদক শ্রী মধুসূদন চক্রবর্তী এবং সংস্থার অন্যান্য স্বেচ্ছাসেবী কর্মী, মধ্যমগ্রামের বিশিষ্ট সমাজসেবী শ্রী গৌতম ব্যানার্জী এবং দুই রক্তদাতা বন্ধু শ্রী সুদীপ দাস এবং শ্রী সৌরভ রাহাকে জানাই অসংখ্য ধন্যবাদ সাথে সাথে সকল থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুগুলির দ্রুত সুস্থতা কামনা করি।

Related posts

Leave a Comment