AAIOthers 

৩৬৮ জুনিয়র এক্সিকিউটিভ ও ম্যানেজার নিচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র এক্সিকিউটিভ এবং ম্যানেজার পদে ৩৬৮ জনকে নিচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। নিয়োগ হবে সরাসরি, বিভিন্ন ডিসিপ্লিনে।

ম্যানেজার (ফায়ার সার্ভিসেস): শূন্যপদ ১১টি (অসং ৬, তঃজাঃ ১, ওবিসি (এনসিএল) ৩, আর্থিকভাবে দুর্বল ১)। ফায়ার ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং -এর একটির বি ই/ বি টেক ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে ফায়ার সার্ভিসেস ফিল্ডে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকা চাই।

ম্যানেজার (টেকনিক্যাল): শূন্যপদ ২টি (অসংরক্ষিত)। মেকানিক্যাল/ অটোমোবাইল -এর বি ই/ বি টেক ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে গুডস, সার্ভিসেস, ইক্যুপমেন্ট এবং ভেহিকেলস ইত্যাদির গভর্নমেন্ট প্রকিয়রমেন্টে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকা চাই।

জুনিয়র এক্সিকিউটিভ (এয়ার ট্রাফিক কন্ট্রোল): শূন্যপদ ২৬৪টি (অসংরক্ষিত ১০৭, তপশিলি জাতি ৪০, তপশিলি উপজাতি ১৯, ওবিসি ৭২, আর্থিকভাবে দুর্বল ২৬)। ফিজিক্স এবং ম্যাথমেটিক্স বিষয় নিয়ে ৩ বছরের ব্যাচেলর ডিগ্রীধারী অথবা যে কোনও সেমিস্টারে ফিজিক্স ও ম্যাথমেটিক্স বিষয় দুটি-সহ ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর ডিগ্রীধারী হতে হবে। অভিজ্ঞতা থাকার প্রয়োজন নেই।

জুনিয়র এক্সিকিউটিভ (এয়ারপোর্ট অপারেশন্স): শূন্যপদ ৮৩টি (অসংরক্ষিত ৩৫, তপশিলি জাতি ১৪, তপশিলি উপজাতি ৫, ওবিসি ২১, আর্থিকভাবে দুর্বল ৮ এবং এসবের মধ্যে থেকে শ্রবণ প্রতিবন্ধী ৭)। বিজ্ঞান শাখার গ্র্যাজুয়েট এবং ২ বছরের এমবিএ পাশ অথবা ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। অভিজ্ঞতা থাকার প্রয়োজন নেই।

জুনিয়র এক্সিকিউটিভ (টেকনিক্যাল): শূন্যপদ ৮টি (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ১, ওবিসি ৫ এবং এসবের মধ্যে থেকে শ্রবণ প্রতিবন্ধী ১)। মেকানিক্যাল/ অটোমোবাইল -এর বি ই/ বি টেক ডিগ্রিধারী হতে হবে। অভিজ্ঞতা থাকার প্রয়োজন নেই।

৩০-১১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে – ম্যানেজারের ক্ষেত্রে ৩২ এবং জুনিয়র এক্সিকিউটিভের ক্ষেত্রে ২৭ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর এবং অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। ম্যানেজার পদের মাইনে ৬০,০০০ – ১,৮০,০০০ টাকা। জুনিয়র এক্সিকিউটিভ পদের মাইনে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা।

প্রার্থিবাছাই হবে প্রথমে অনলাইন পরীক্ষা এবং পরে নথিপত্র যাচাই/ ইন্টারভিউ/ শারীরিক মাপজোক এবং শারীরিক সক্ষমতা/ ড্রাইভিং/ স্বর পরীক্ষার মাধ্যমে। নথিপত্র যাচাই/ ইন্টারভিউ/ শারীরিক মাপজোক এবং শারীরিক সক্ষমতা/ ড্রাইভিং/ স্বর পরীক্ষার জন্য রোল নম্বর পাবেন এয়ারপোর্ট অথরিটির ওয়েবসাইটে। কললেটার পাঠানো হবে ই-মেলে। অনলাইন পরীক্ষার অ্যাডমিট কার্ড পাঠানো হবে রেজিস্টার্ড ই-মেল আইডি -তে। পরীক্ষায় নেগেটিভ মার্কিং নেই। নথিপত্র যাচাই/ ইন্টারভিউয়ের সময় যাবতীয় মূল প্রমাণপত্র সঙ্গে নিয়ে যেতে হবে।

কেন্দ্র বা রাজ্য সরকারি/ স্বশাসিত প্রতিষ্ঠান/ পাবলিক সেক্টর আন্ডার টেকিং এসবে কর্মরতদের “নো অবজেকশন সার্টিফিকেট” দিতে হবে।

দরখাস্তরে ফি বাবদ দিতে হবে ১,০০০ (তফশিলি/ মহিলা প্রার্থী হলে কেবল ১৭০) টাকা। শারীরিক প্রতিবন্ধী এএআই -তে সফলভাবে ১ বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করেছেন এমন প্রার্থীদের কোনও ফি দিতে হবে না। ফি দেবেন অনলাইনে।

দরখাস্ত করবেন অনলাইনে www.aai.aero ওয়েবসাইটের “CAREERS” লিঙ্কের মাধ্যমে, ১৫ ডিসেম্বর ২০২০ থেকে ১৪ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও একটি মোবাইল নম্বর থাকা চাই। এছাড়া অনলাইন দরখাস্ত করার আগে পাসপোর্ট মাপের রঙিন ছবি ও যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। অপলোড করতে হবে। বিজ্ঞপ্তি নং ০৫/ ২০২০। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment