কলকাতা ময়দানে মারাদোনাকে শ্রদ্ধাজ্ঞাপন

Maradona

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ মারাদোনার আকস্মিক মৃত্যুতে গোটা বিশ্বে তথা ভারতেও শোকের ছায়া। কলকাতাতেও তার প্রভাব পড়েছে। ৭ ডিসেম্বর ২০০৮ সালে তিনি মোহন বাগান তাঁবুতে প্রায় ২০ মিনিটের জন্য এসে ছিলেন। সেই পর্বে তোলা ছবিতে মোহনবাগান প্রয়াত বিশ্ব ফুটবল রাজপুত্রকে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবটিও তার ফেসবুক পেজে মারাদোনার একটি ছবি পোস্ট করে শোক প্রকাশ করেছে। এক্ষেত্রে তাদের বক্তব্য, ‘তুমি অনন্য, তুমি শিল্পী, তুমি অমর’। আবার ফেসবুক এবং টুইটারের হ্যান্ডেলগুলিতে মহামেডান স্পোর্টিং শ্রদ্ধা নিবেদনও করেছে। শহরের বিভিন্ন স্থানে শোক প্রকাশ করেছেন সাধারণ ফুটবল অনুরাগীরাও। সন্ধ্যায় শহরে ডিএমটিনের স্মরণে একটি মোমবাতি মিছিল হয়। আইএফএর চেয়ারম্যান সুব্রত দত্ত মারাদোনাকে স্মরণ করে জানিয়েছেন, ২০০৮ সালের ডিসেম্বরে কলকাতায় আমি এআইএফএফের তরফে স্মারক তুলে দিয়েছিলাম। প্রায় ১৫ মিনিটের জন্য একান্তে আলোচনা হয়েছিল ফুটবলে নিয়ে। ওঁর মন ছিল শিশুর মতো সরল। ফুটবলকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে মারাদোনার বড় ভূমিকা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *