news paperOthers 

সংবাদপত্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় নেই

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ অরম্যাক্স মিডিয়ার সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, বর্তমান সময়ে মানুষ আজও সংবাদপত্রের ওপর অনেকটাই নির্ভরশীল ।
সংবাদপত্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনও সংশয় নেই । ওই সমীক্ষায় জানানো হয়েছে, ৬২ শতাংশ মানুষের ধারণা, সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতা সব কিছু থেকে এগিয়ে । এক্ষেত্রে বলা হয়েছে, ডিজিটাল মাধ্যমে ফেক নিউজের ফ্যাক্ট আর ফিকশন মিলে এক হয়ে গিয়েছে।
এ বিষয় নিয়ে আরও বলা হয়েছে, সংবাদপত্রের পরেই রয়েছে রেডিও এবং তারপর রয়েছে টিভি । রেডিওর গ্রহণ যোগ্যতা ৫৭ শতাংশ এবং টিভির ক্ষেত্রে ৫৬ শতাংশ । প্রসঙ্গত, একটা মহলের ধারণা, সংবাদপত্রের সময় শেষ হয়ে আসছে । তাদের ভুল প্রমাণ করেছে এই সমীক্ষা ।

Related posts

Leave a Comment