ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুললেন বাগনানের রূপজিৎ

Rupjit Sasmal

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার অড়হর ডালে তেরঙ্গা পতাকা। এই কাজের স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস। সূত্রের খবর, মাত্র ৪৫ সেকেন্ডে অড়হর ডালের একটি দানার উপর তেরঙ্গা পতাকা ও ‘জয় হিন্দ’ লিখে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠল তাঁর। সূত্রের আরও খবর, ওই যুবক বাগনান কলেজের কলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া। হাওড়া জেলার পাতিনান গ্রামের বাসিন্দা। অড়হর ডালের উপর গেরুয়া, সাদা ও সবুজ রঙের পতাকা এঁকে তার উপর ‘জয় হিন্দ’ কথাটি লিখেছিলেন তিনি।

মাত্র ৪৫ সেকেন্ডের এই শিল্পকলায় তাঁর এই স্বীকৃতি। এই পড়ুয়ার বিরল কৃতিত্বকে স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস। তাঁদের বইয়ে নাম তুলেছে সে। তাঁর শিল্পকলা ভারতজোড়া স্বীকৃতি আদায় করে নিয়েছে। এ বিষয়ে তাঁর মন্তব্য, সবসময় নতুন কিছু করার ইচ্ছে ছিল। সেই ইচ্ছেই আমাকে এই সম্মান এনে দিয়েছে। ওই পড়ুয়া আরও জানিয়েছেন, আঁকা শেখা শুরু ৫-৬ বছর বয়স থেকেই। পরবর্তীকালে ছবি আঁকার পাশাপাশি মাইক্রো পেন্টিংয়ে ঝোঁক তৈরি হয়। বেশ কয়েক বছর ধরেই মাইক্রো পেন্টিং করছি। তবে এই কাজে তাঁকে অনুপ্রাণিত করেছেন মেদিনীপুরের চিত্রশিল্পী প্রসেনজিৎ কর।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শিল্পীদের উৎসাহে গত মার্চ মাসে এই শিল্পকর্ম পাঠিয়েছিলেন ইন্ডিয়া বুক অব রেকর্ডসের দপ্তরে। এরপর তাঁর শিল্পকর্মকে স্বীকৃতি দিয়েছে সংস্থাটি। আনুষ্ঠানিকভাবে সম্মানিত করেছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস কর্তৃপক্ষ। আরও জানা যায়, ডাকযোগে মেডেল, শংসাপত্র ও রেকর্ডের একটি বই পাঠানো হয়েছে। শিল্পকর্মের উপর সম্মান পাওয়া ওই যুবক হলেন বাগনানের রূপজিৎ শাসমল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *