মুর্শিদাবাদে ধৃত আল-কায়দা জঙ্গিদের জিজ্ঞাসাবাদে এসটিএফ
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: সল্টলেক এনআইএ অফিসে কলকাতা স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা। সূত্রের খবর, গতকাল এনআইএ অফিসে মুর্শিদাবাদ থেকে ধৃত আল-কায়দা জঙ্গিদের এক দফা জিজ্ঞাসাবাদের পর আজ আবার এনআইএ অফিসে উপস্থিত হল কলকাতা এসটিএফ অফিসাররা। জানা গিয়েছে, দিল্লি নিয়ে যাওয়ার আগে আরেক দফা জিজ্ঞাসাবাদ করতে এসেছেন কলকাতা এসটিএফ অফিসাররা। এনআইএ সূত্রে খবর, আজ বিকালের বিমানে ধৃত জঙ্গিদের দিল্লি নিয়ে যাওয়া হবে।

