sundarbonBreaking News 

সুন্দরবনে চলছে বাঁচা আর বাঁচানোর লড়াই।

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ সুন্দরবন এলাকার মানুষ “আয়লা”ও “বুলবুল”-এর মত দুটি বড় বড় ঝড় দেখেছেন। এবার তাঁদের সামনে সাক্ষী থাকল, দুই শতাব্দীর অন্যতম এক তুফান ‘আম্ফান”।অত্যন্ত নির্দয় ভাবে তাণ্ডবলীলা চালিয়েছে প্রায় ৬-৭ ঘন্টার মত।সেই তাণ্ডবে বিধ্বস্ত হল গোটা সুন্দরবন।স্থানীয় মানুষ জানিয়েছেন, ২০০৯ সালের মে মাসেই আছড়ে পড়েছিল আয়লার বিধ্বংসী তাণ্ডবলীলা।সেই ঝড়ের ঝাপটায় কৃষিক্ষেত্র, নদীবাঁধ, গাছ-গাছালি,বিদ্যুৎ ব্যবস্থা ও মৎস্যচাষ সহ বহুবিধ ক্ষয়-ক্ষতি হয়েছে।এবার ওই ঝড়কে রীতিমতো টেক্কা দিল আম্ফান।আয়লা স্বল্প সময়ে ক্ষতি করেছিল সুন্দরবনের। আম্ফান দীর্ঘ সময় ধরে ধ্বংস করেছে সুন্দরবনের জনজীবন।এখন যেন সুন্দরবন মৃতপ্রায়। চলছে বাঁচা আর বাঁচানোর লড়াই।

Related posts

Leave a Comment