ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী অজিত যোগী প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী অজিত যোগী।তাঁর পুত্র অমিত যোগী টুইটারে, এই খবর জানিয়েছেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিল ৭৪ বছর।জানা যায়, ২০০০সালের নভেম্বর থেকে ২০০৩সালের নভেম্বর পর্যন্ত নবগঠিত ছত্তিশগড়ের রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।পরে কংগ্রেস ছেড়ে জনতা কংগ্রেস (জ) দল গঠন করেন।রাজীব গান্ধী তাঁকে রাজনীতিতে আসার সুযোগ করে দিয়েছিলেন।কংগ্রেসের হাত ধরে সাংসদও হয়েছিলেন তিনি।

