রেমডেসিভির প্রয়োগে সাফল্য খুঁজে পাচ্ছেন বিজ্ঞানী-গবেষকরা

Remdesivir

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রেমডেসিভির প্রয়োগে ইতিবাচক ফল পাওয়া গিয়েছে মনে করছেন বিজ্ঞানীরা। সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে চিকিৎসায় অ্যান্টিভাইরাল রেমডেসিভির ব্যবহার করে আগের থেকে তুলনামূলকভাবে কম সময়ে ইতিবাচক ফল পাওয়া গিয়েছে। বিজ্ঞানীদের এই নতুন গবেষণার ফল বের হয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে। উল্লেখ্য, আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস-এর তত্ত্বাবধানে অ্যাডাপটিভ কোভিড-১৯ ট্রিটমেন্ট ট্রায়াল (এসিটিটি) থেকে প্রাপ্ত পরিসংখ্যান এই জার্নালে প্রকাশ পেয়েছে।

জানা গিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন করোনায় আক্রান্ত পূর্ণ বয়স্কদের উপর রেমডেসিভির ব্যবহার করে গবেষকরা তার প্রতিক্রিয়া লিপিবদ্ধও করেন। গবেষকদের ওই দলে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ছিলেন। এ বিষয়ে আরও জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি থেকে ১০টি দেশের ১ হাজার ৬৩ জনের উপরে এই পরীক্ষা চালানো হয়েছিল। এক্ষেত্রে বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে দেখা গিয়েছে করোনায় আক্রান্ত কোনও ব্যক্তি ১০ দিন রেমডেসিভির ব্যবহার করলে দ্রুত আরোগ্য লাভ করছেন। তবে এই সংক্রান্ত বিষয় নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *