খড়গপুর আইআইটি-র সব বিভাগ বন্ধের সিদ্ধান্ত

IIT-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহে বন্ধ আইআইটি। করোনার দ্বিতীয় ঢেউ অব্যাহত। সংক্রমণ দেখা দিয়েছে ক্যাম্পাসে। এর জেরে পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে খড়গপুর আইআইটি। সূত্রের খবর, আইআইটি-তে ২০ জন আক্রান্ত হওয়ার পর বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। উল্লেখ করা যায়, ১৪ মে থেকে খড়গপুর আইআইটি-র জরুরি বিভাগ ছাড়া সব বিভাগ বন্ধের সিদ্ধান্তের নির্দেশিকা জারি করে কর্তৃপক্ষ। ওই নির্দেশিকায় জানানো হয়েছে, কোনও কর্মী জরুরি প্রয়োজন ছাড়া প্রতিষ্ঠানের বাইরে যেতে বা বাইরে থেকে আসতে পারবেন না। আগামী ২৩ মে পর্যন্ত এই নির্দেশিকা বলবৎ থাকবে। শিক্ষক ও শিক্ষাকর্মীরা বাড়ি থেকে কাজ করবেন, এমনটা জানানো হয়েছে। অনলাইন ক্লাস চলবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *