whoBreaking News World 

রোগপ্রতিরোধ ক্ষমতা ছেলেদের তুলনায় মেয়েদেরই বেশি থাকে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা সংক্রমণের ঝুঁকি বেশি পুরুষদেরই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সূত্রে জানানো হয়েছে, করোনা সংক্রমণে শ্বাস-প্রশ্বাসে কষ্ট হয়। ধূমপান যাঁরা করেন তাঁদের ফুসফুসের রোগ থাকলে পারে বা ফুসফুস দুর্বল হওয়ার সম্ভাবনা বেশি। ফলে এই অসুখের আশঙ্কা কয়েকগুণ বাড়িয়ে তোলে। একটি গবেষণা অনুযায়ী জানা গিয়েছে, চিনে কোভিড-১৯-এ পুরুষের মৃত্যুর হার বেশি ছিল। হিসেবে অনুযায়ী বলা হচ্ছে, চিনে ৫২ শতাংশ পুরুষ ধূমপান করেন। মহিলাদের মধ্যে সেখানে ধূমপান করার সংখ্যা ৩ শতাংশ। আবার দক্ষিণ কোরিয়ায় এই সংক্রমণে মৃত পুরুষ ও মহিলার অনুপাত ২:১।

অধিকাংশ দেশেই রোগ শনাক্ত করার পর মহিলাদের থেকে পুরুষদের মৃত্যুর আশঙ্কা ৫০-৮০ শতাংশ বেশি। অন্যদিকে রয়টার্সের একটি সাম্প্রতিকতম সমীক্ষায় জানানো হয়েছে, এই সংক্রমণকে হালকাভাবে নেওয়ার প্রবণতা পুরুষদের মধ্যেই বেশি। সমীক্ষায় দেখা গিয়েছে, পুরুষদের মধ্যে অর্ধেকের বেশি শৌচালয় ব্যবহার করার পর হাত ধোওয়া বা পরিষ্কার করেন না। আবার চিকিৎসক-বিশেষজ্ঞদের বক্তব্য, যে কোনও সংক্রামক রোগের সঙ্গে লড়ার শক্তি বা রোগপ্রতিরোধ ক্ষমতা ছেলেদের তুলনায় মেয়েদেরই বেশি থাকে। “নিউইর্য়ক টাইমস” একটি প্রতিবেদনে জানিয়েছে, ১০০ বছর বা তার বেশি সময় ধরে যাঁরা বেঁচে রয়েছেন, তাঁদের বেশিরভাগই মহিলা। সংক্রমণ রুখতে মেয়েদের শরীর তুলনামূলকভাবে বেশি শক্তিশালীও।

Related posts

Leave a Comment