জেরি স্টিলার প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ হলিউডের বেন স্টিলারের বাবা জেরি স্টিলার(৯২)প্রয়াত।বেনই তাঁর পিতার মৃত্যুর খবর জানিয়েছেন।উল্লেখ্য, জেরি স্টিলার ছিলেন হলিউডের কমেডি অভিনেতা। তাঁর অভিনীত ছবিগুলির রয়েছে-জুল্যান্ডের, হেভিওয়েটস, হট প্যারাসুট, দ্য হার্টব্রেক কিড প্রভৃতি।সব কটি ছবিতেই তিনি তাঁর পুত্র বেনে-র সঙ্গে অভিনয় করেছিলেন।আবার নব্বইয়ের দশকে টিভি সিরিজ সেইনফিল্ড এবং দ্য কিং অফ কুইন্স সিরিজে তিনি সুনামের সঙ্গে অভিনয় করেছিলেন।

