APPOthers 

দেশের মাটিতেই বিশ্ব মানের অ্যাপ তৈরির পরিকল্পনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ লাদাখে গিয়ে দেশ রক্ষায় জীবনপণ করা সেনাকে উৎসাহ দিয়ে আসার ২৪ ঘন্টার মধ্যেই অ্যাপ ময়দানে জমি দখলের জন্য ভারতের তথ্য প্রযুক্তি এবং স্টার্ট-আপ শিল্পকে ডাক দিলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ‘আত্মনির্ভর ভারত’ তৈরির অঙ্গ হিসাবে উদ্বোধন করলেন ‘অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জ’।চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দেশের মাটিতেই বিশ্ব মানের অ্যাপ তৈরির। ভারত, লাদাখে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ৫৯টি চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করার পর যা অবশ্যই তাৎপর্যপূর্ণ। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ দাবি করেছেন, বিদেশী অ্যাপের উপর নির্ভরতা কমানোর। বিশেষত সেইসব দেশের অ্যাপ যারা ভারতের সঙ্গে শত্রু ভাবাপন্ন মনোভাব রাখে। কারণ, তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। বিদেশী অ্যাপ ও সফটওয়্যারের উপর নির্ভরতা কমাতে সাইবার নিরাপত্তা অডিটের উপর জোর দেওয়ার কথা বলেছেন জাতীয় সাইবার নিরাপত্তা কোঅর্ডিনেটর।

তথ্য প্রযুক্তি মন্ত্রীর দাবি ছিল, দেশের অভ্যন্তরে অ্যাপের জায়গা খালি পেলে, তা দখল করতে উৎসাহ পাবে দেশের তথ্যপ্রযুক্তি ও স্টার্টআপ শিল্প। সম্প্রতি বিদ্যুৎমন্ত্রী আর কে সিং স্পষ্ট জানিয়েছেন, চীন ও পাকিস্তান থেকে বিদ্যুৎ শিল্পের কোনও যন্ত্র অথবা যন্ত্রাংশ আমদানি করতে দেবেন না তাঁরা সরকারি বরাতে চিনা সংস্থার যোগদান বন্ধ করা হচ্ছে। ওই দুই পড়শি মুলুকের উপর নির্ভরতা কমানোর কথা বলা হচ্ছে দেশীয় শিল্পকে। দেশে তৈরি যন্ত্র ও যন্ত্রাংশ কেনার কথা বলা হচ্ছে। চিনের উপর নির্ভশীলতা কমানোর উপর জোর দেওয়ার কথা বলেছেন কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী নীতিন গডকড়িও। তাঁর দাবি, ভারত নিজের মাটিতেই সমস্ত পণ্য তৈরিতে সক্ষম। জাতীয় সড়ক থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে দেশীয় সংস্থাগুলিই যাতে কাজ করতে পারে, তার জন্য প্রযুক্তিগত ও আর্থিক শর্ত বদল সরকারের দিক থেকেও জরুরি বলে মেনে নিয়েছেন তিনি।

Related posts

Leave a Comment