dharabahik shutingEntertainment 

নিয়ম-বিধি মেনে ধারাবাহিকের শুটিং ১০ জুন থেকে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কাজে ফিরছে টালিগঞ্জ।সূত্রের খব, ১০ জুন থেকে শুরু হবে বাংলা ধারাবাহিকের শুটিং। এর ফলে ১৫ জুন থেকেই দেখা যাবে নতুন এপিসোডের টেলিকাস্ট। আরও জানা যায়, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জানা যায়, ৩৫ জন কর্মী নিয়ে ফ্লোরে শুটিং শুরু করতে হবে।আবার শিল্পীদের মধ্যে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রেখে শুটিং করতে হবে। এক্ষেত্রে বলা হয়েছে,১০ বছরের শিশুরা শুটিং করতে পারবে না। পাশাপাশি ৬৫ বছরের বেশি বয়সের শিল্পীরা শর্তসাপেক্ষে শুটিংয়ে অংশ নিতে পারবেন।

Related posts

Leave a Comment