Supreme-Court-of-IndiaBreaking News Others 

শীর্ষ আদালতের রায়ে সকলকে বিনামূল্যে পরীক্ষা নয়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিনামূল্যে পরীক্ষা নয় সবার, জানাল শীর্ষ আদালত। শুধুমাত্র আয়ুষ্মান ভারত যোজনার অধীনে থাকা ব্যক্তিরা ও সমাজের আর্থিকভাবে দুর্বল শ্রেণির সদস্যরা বেসরকারি পরীক্ষাগারে বিনা ব্যয়ে করোনা পরীক্ষার সুযোগ পাবেন বলে রায় দিয়েছে শীর্ষ কোর্ট। উল্লেখ্য, গত ৮ এপ্রিল শীর্ষ আদালত সূত্রে রায় দেওয়া হয়, সকলেই সর্বত্র বিনামূল্যে করোনা পরীক্ষার সুযোগ পাবেন। এরপর এর বিরুদ্ধে মামলা হয়। সেই আর্জিতে জানানো হয়েছিল, সকলকে বিনামূল্যে পরীক্ষা করানোর নির্দেশে বেসরকারি পরীক্ষাগারগুলির কাজকর্ম ক্ষতিগ্রস্ত হবে। শীর্ষ আদালতের পূর্বের নির্দেশ পরিবর্তন করে এরপর বেঞ্চ জানিয়েছে, কেবল আয়ুষ্মান ভারত যোজনার অধীনে থাকা ব্যক্তিরা সমাজের আর্থিকভাবে দুর্বল শ্রেণির সদস্যরা বেসরকারি পরীক্ষাগারে বিনা ব্যয়ে করোনা পরীক্ষার সুযোগ পাবেন। আয়ুষ্মান প্রকল্পের বাইরে থাকা অন্য আর্থিকভাবে দুর্বল সম্প্রদায় করা, তা সরকার স্থির করবে বলে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment