কড়া দাওয়াই প্রয়োগে করোনা সংক্রমণে সফল কেরল

k k shailaja

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রচুর পরীক্ষার পর সফল হল কেরল। ভারতে প্রথম করোনা সংক্রমিত রোগীর সন্ধান মিলেছিল কেরলে। এরপর রাজ্যের ৭টি জেলাকে হটস্পট চিহ্নিত করে কড়া পদক্ষেপ নেয় প্রশাসন। ধর্মীয় জমায়েতও বন্ধ করে দেওয়া হয়। সংক্রমিত জেলিগুলিকে একটা গন্ডির মধ্যে বেঁধে ফেলা, প্রচুর সংখ্যায় পরীক্ষা-নিরীক্ষা করা এবং কড়াভাবে লকডাউন পালনের ফলে করোনা বিপর্যয় রুখে দিতে পেরেছে কেরল সরকার। সংক্রমণ কমেছে। বাড়ছে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যাও। গোটা দেশে যখন সংক্রমণ বাড়ছে, তখন উল্টো পথে হাঁটছে কেরল। স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা জানিয়েছেন, সরকারের মূল লক্ষ্যই ছিল, সামাজিক দূরত্ব বজায় রাখা। ২৪ ঘণ্টা নজরদারির জন্য ব্লক পর্যায়ে খোলা হয় কন্ট্রোলরুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *