রাষ্ট্রপুঞ্জের সমীক্ষা : বিশ্বে খাদ্যসঙ্কটের উদ্বেগজনক ছবি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাষ্ট্রপুঞ্জের সমীক্ষায় বিশ্বে খাদ্যসঙ্কটের উদ্বেগজনক ছবি সামনে এল। ওই সমীক্ষায় উল্লেখ করা হয়েছে,বিশ্বে প্রতি চার সেকেন্ডে এক জনের মৃত্যু ঘটছে শুধুমাত্র খাদ্যসঙ্কটে । এই ছবি প্রকাশ্যে আসার পর অনাহারের করুণ ছবিটা ধরা পড়ল। আরও উদ্বেগের ছবি তুলে ধরা হয়েছে রিপোর্টে। ঠিক এই মুহূর্তে বিশ্বের ৩৪.৫ কোটি মানুষ ভয়াবহ খাদ্যসঙ্কটের মুখোমুখি। উদ্বেগের ছবিটা আরও স্পষ্ট করা হয়েছে,বিশ্বের ৪৫টি দেশের কোটি কোটি মানুষের দিন কাটে অনাহারে ও অর্ধাহারে।
এক্ষেত্রে বিশেষজ্ঞ মহলের বক্তব্য,একদিকে বিলাসিতা ও আধুনিকতার মোড়কে জাঁকজমকে অর্থ ব্যয়। অন্যদিকে অনাহার,অর্ধাহার ও অপুষ্টিতে মৃত্যু। সংরক্ষণের অভাবে খাবার নষ্ট হচ্ছে প্রতিদিন। খাদ্যশস্য গুদামে পচে নষ্ট হচ্ছে প্রশিক্ষণে। সব মিলিয়ে অনাহারের ছবিটা স্পষ্ট হয়ে উঠেছে। এ বিষয়ে বিশেষজ্ঞ মহলের আরও মন্তব্য, সমাজে বাড়তে থাকা অসাম্য ও মানসিকতার বদল না ঘটলে এই অবস্থার পরিবর্তন হওয়া সম্ভব নয়। ভবিষ্যতে আরও বিপদের আশঙ্কা বাড়ছে সেকথারও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। ক্রয় ক্ষমতা থাকলেই যে খাদ্য মিলবে তার নিশ্চয়তা নেই ! (ছবি: সংগৃহীত)

