PM Narendra ModiOthers 

টাইম ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় মোদী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ টাইম ম্যাগাজিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ২০২০ সালের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। সূত্রের খবর, আমেরিকার সর্বাধিক বিখ্যাত ম্যাগাজিন টাইম ২০২০-র সারা বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের নামের একটি তালিকা প্রকাশ করেছে। এই ম্যাগাজিনটি প্রতি বছর ১০০ জনের একটি তালিকা প্রকাশ করে যা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আসে। পিএম মোদী এই তালিকার একমাত্র ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং আপনার মতামত জানান।

এই তালিকায় থাকা অন্য ভারতীয়দের মধ্যে গুগলের সিইও সুন্দর পিচাই, অভিনেতা আয়ুষ্মান খুরানা, এইচআইভি গবেষক রবীন্দ্র গুপ্ত এবং শাহীন বাগের ধর্নায় যুক্ত বিল্কিস দাদিও রয়েছেন। টাইম ম্যাগাজিনের নিবন্ধে প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে বেশ কয়েকটি মন্তব্যও রয়েছে। এতে বলা হয়েছে, ‘গণতন্ত্রের জন্য শুধু অবাধ নির্বাচনই যথেষ্ট নয়। এটি কেবলমাত্র সর্বাধিক ভোট পাওয়াই দেখায়। এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হ’ল যাঁরা বিজয়ীর পক্ষে ভোট দেননি তাঁদের অধিকার। ৭ দশকেরও বেশি সময় ধরে ভারত পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। ভারতের ১৩০ কোটি জনসংখ্যার মধ্যে খ্রিস্টান, মুসলিম, শিখ, বৌদ্ধ, জৈন এবং অন্যান্য ধর্মাবলম্বিরাও রয়েছে।’

Related posts

Leave a Comment