subhankar and diedBreaking News Others 

বিশিষ্ট তবলিয়া পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন বাংলার বিশিষ্ট তবলিয়া পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। লড়াইয়ে হার মানলেন। জনপ্রিয় এই শিল্পী আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর । করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। করোনাভাইরাসের দু’টি টিকাও নিয়েছিলেন বলে জানা যায় ।

শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছেলে অর্চিক বন্দ্যোপাধ্যায় ফেসবুকে এই কথা জানিয়েছেন। অর্চিক বন্দ্যোপাধ্যায় নিজেও একজন তবলা শিল্পী। বর্তমান প্রজন্মের কাছে তবলিয়া হিসেবে শুভঙ্কর জনপ্রিয় মুখ ছিলেন । দেশে-বিদেশে তাঁর অসংখ্য অনুরাগী ছিল। এই শিল্পীর প্রয়াণে শোকের ছায়া।

Related posts

Leave a Comment