তিরন্দাজি বিশ্বকাপে ফাইনালে ভারত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : তিরন্দাজি বিশ্বকাপে স্টেজ ওয়ান কম্পাউন্ড দলগত বিভাগে ফাইনালে ভারত। এই বিভাগ থেকে পদক নিশ্চিত করেছেন ভারতের তিরন্দাজ অভিষেক শর্মা, রজন চৌহান ও আমন সাইনি। রীতিমতো কঠিন লড়াইয়ে ২৩৬-২৩৫ ফলাফলে পরাজিত করেছে ব্রিটেনকে। এরপর ফাইনালে ভারতের তিরন্দাজরা মুখোমুখি হবেন ফ্রান্সের। অন্যদিকে মহিলাদের বিভাগে শেষ আটে পরাজিত হলেন মুসকান কিরার, অভনীত কৌর ও প্রিয়া গুজ্জর।

