কর্মী প্রভিডেন্ট ফান্ড প্রকল্প

Labour-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফেব্রুয়ারিতে কর্মী প্রভিডেন্ট ফান্ড প্রকল্পে ১৪.১২ লক্ষ গ্রাহক যোগ দিয়েছেন। শ্রম মন্ত্রক সূত্রের খবর, এই সংখ্যা ১ বছর পূর্বের ১২.৩৭ লক্ষ তুলনায় ১৪ শতাংশ বেশি। উল্লেখ করা যায়, গত বছরের এপ্রিল থেকে গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত নিট সদস্য বেড়ে দাঁড়িয়েছে ১.১১ কোটি। সরকার এই পরিসংখ্যানকে কর্মসংস্থানের অন্যতম মাপকাঠি বলে দাবি করেছে। পাশাপাশি একটা অংশের অভিমত, অনেক মানুষ অসংগঠিত ক্ষেত্র থেকে সংগঠিত ক্ষেত্রে প্রবেশ করার ফলেও এই সংখ্যা বাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *