শঙ্খ ঘোষের প্রয়াণ দিবস

Sankha-Ghosh

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে প্রয়াত হয়েছিলেন বিশিষ্ঠ বাঙালি কবি ও সাহিত্য সমালোচক শঙ্খ ঘোষ। কোভিডে আক্রান্ত হয়ে ২০২১ সালের ২১ এপ্রিল তিনি নিজ বাসভবনে প্রয়াত হয়েছিলেন। শঙ্খ ঘোষের আসল নাম চিন্তপ্রিয় ঘোষ।

১৯৫১ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় কলা বিভাগে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন। বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ ও যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতাও করেছেন।

বাংলা কবিতার জগতে শঙ্খ ঘোষের অপরিসীম অবদান রয়েছে। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল- ”দিনগুলি রাতগুলি”, ” বাবরের প্রাথর্না”, ”গান্ধর্ব কবিতাগুচ্ছ” ও ”মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে” ইত্যাদি। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য রবীন্দ্রবিষয়ক গ্রন্থগুলি হল- ”ওকাম্পোর রবীন্দ্রনাথ”, ”কালের মাত্রা ও রবীন্দ্র নাটক”, ”’ছন্দের বারান্দা”। শঙ্খ ঘোষ বহু পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। যেমন- ” সাহিত্য একাদেমি পুরস্কার”, ”রবীন্দ্র পুরস্কার”, বিশ্বভারতীর দ্বারা ”দেশিকোত্তম পুরস্কার” ও ভারত সরকারের পক্ষ থেকে ”পদ্মভূষণ পুরস্কার”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *