আজকের রাশিফল
বুধবার ২৩ আগ্রহায়ন ১৪২৭; ইঃ ০৯ ডিসেম্বর ২০২০
মেষ: মিতব্যয়ী হওয়া প্রয়োজন। নতুন কোনও পরিকল্পনার ক্ষেত্রে বাবা মায়ের বিশ্বাস অর্জন। প্রেমের ক্ষেত্রে শুভ। নিকটতম বন্ধুর দেওয়া ভুল পরামর্শের কারণে ব্যবসায়ীদের সমস্যায় পড়ার আশঙ্কা। কর্মক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। শুভ সংখ্যা: ১
বৃষ: ঋণ নেওয়া থেকে বিরত থাকা প্রয়োজন, কারণ পরে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্র অনুকূলে থাকবে। সন্তানদের প্রতি সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। স্ত্রীর সঙ্গে সময় ভাল কাটবে। শুভ সংখ্যা: ৯
মিথুন: পরোপকারে মানসিক শান্তি ও আনন্দ লাভ। আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় মূল্যবান উপদেশ লাভ। অনিচ্ছাকৃত ভ্রমণের সম্ভাবনা। শুভ সংখ্যা: ৭
কর্কট: আর্থিক খরচ বৃদ্ধি পেতে পারে। সন্তানদের দ্বারা বাড়ির কাজে সাহায্য করার প্রবণতা। প্রেমের ক্ষেত্রে শুভ। স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি। কিছু আমোদপ্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নেওয়ার ইচ্ছে হতে পারে । শুভ সংখ্যা: ২
সিংহ: সুখী জীবনের স্বার্থে কঠোর মনোভাব দূর করা প্রয়োজন। জমিজমায় বিনিয়োগ লাভদায়ক হবে। শিশুসুলভ আচরণ পারিবারিক সমস্যা সমাধানে মুখ্য ভূমিকা পালন করতে পারে। কোনও পুরনো পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে। শুভ সংখ্যা: ৯
কন্যা: আনন্দদায়ক সফর ও সামাজিক অনুষ্ঠান ভারমুক্ত রাখতে পারে। আর্থিক সঞ্চয়ের প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মক্ষেত্রে কিছু ভাল কাজের জন্য সম্মানিত হওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৭
তুলা: ক্ষণিকের আবেগে তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত গ্রহণ সাংসারিক অস্থিরতার কারণ হতে পারে। ঋণ গ্রহণের জন্য শুভ। বিদেশে বাণিজ্যের সাথে যুক্ত ব্যক্তিদের প্রত্যাশিত ফল লাভের সম্ভাবনা। শুভ সংখ্যা: ১
বৃশ্চিক: শক্তির প্রাচুর্যতা থাকলেও কাজের চাপ বৃদ্ধি অস্থির করে তুলতে পারে। ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। প্রেমের ক্ষেত্র শুভ। সন্তানদের কাছ থেকে শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৩
ধনু: অত্যধিক পরিশ্রমের জন্য বিশ্রাম নেওয়া প্রয়োজন। ঋণ দেওয়ার ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে শুভ। কোনও কাজ জোর করে কারোর ওপর চাপানো উচিত হবে না। শুভ সংখ্যা: ৯
মকর: অসুস্থতা নিয়ে আলোচনা করা এড়িয়ে চলা উচিত। আর্থিক দিক শুভ। যথাযথ ভাববিনিময় এবং সহযোগিতা স্ত্রীর সাথে সম্পর্ক উন্নত করবে। স্বল্পমেয়াদী কর্মসূচীতে যোগদানে লাভবান হওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৯
কুম্ভ: স্বাস্থ ভালো থাকবে কিন্তু ভ্রমণ কষ্টসাধ্য হতে পারে। আর্থিক দিক ততটা ভাল নয়। গোপনীয় তথ্য সংক্রান্ত বিষয়ে গোপনীয়তা অবলম্বন করা প্রয়োজন। আত্মবিশ্বাস বাড়ার কারণে অগ্রগতির হওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৬
মীন: স্ত্রীর সাথে আর্থিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। একতরফা মোহের কারণে মানষিক কষ্ট বাড়তে পারে। কর্মস্থলে লেনদেন করার সময় সতর্কতা অবলম্বন করা দরকার। শুভ সংখ্যা: ৪
(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

