আজকের রাশিফল

rasi

শনিবার ২৬ আগ্রহায়ন ১৪২৭; ইঃ ১২ ডিসেম্বর ২০২০

মেষ: মানসিক স্বচ্ছতার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা উচিত। পরিচিত কারোও জন্য উপার্জনের নতুন উৎস সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে সফলতা অর্জন। কাউকে সহায়তা করার স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৬

বৃষ: মন ভাল রাখতে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকা প্রয়োজন। অর্থ সঞ্চয়ের গুরুত্ব উপলব্ধি হতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভ। পরিবারের সদস্যদের সময় দেওয়া প্রয়োজন। স্ত্রীর সাথে সময় ভাল কাটবে। শুভ সংখ্যা: ৫

মিথুন: স্বাস্থ্য ভাল থাকার জন্য সক্রিয় থাকার সম্ভাবনা। নতুন ভাবনা আর্থিক দিক উন্নত করতে পারে। কোনও আত্মীয়ের কারণে সমস্যার সৃষ্টি হতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভ। সংসারে সময় দেওয়া প্রয়োজন। শুভ সংখ্যা: ৪

কর্কট: অপ্রত্যাশিত উৎস থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা। বাধা থাকলেও প্রেমের ক্ষেত্রেআশানুরূপ হল পাওয়া যেতে পারে। গৃহে শান্তি বজায় রাখতে সহযোগী হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা: ৭

সিংহ: সাম্প্রতিক কোনও ঘটনার জন্য মনের শান্তি বিঘ্নিত হতে পারে। ব্যবসার ক্ষেত্রে শুভ ফল আশা করা যায়। স্ত্রীর সাথে সম্পর্কের উন্নতি। কোনও প্রস্তাব অভিভূত করতে পারে। শুভ সংখ্যা: ৫

কন্যা: গৃহে কাজ করার সময় সাবধান হওয়া প্রয়োজন। অর্থ সঞ্চয়ের জন্য প্রবণতা দেখা দিতে পারে। বাবা-মায়ের স্বাস্থ্য বিষয়ক চিন্তা বৃদ্ধি পাবে। ব্যক্তিগত সম্পর্ক সংবেদনশীল হয়ে উঠতে পারে। শুভ সংখ্যা: ৪

তুলা: খেলাধুলা ও বাইরের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকা ভাল। ছোট ব্যবসায়ীদের কোনও পরামর্শের সুবাদে লাভবান হওয়ার সম্ভাবনা। বিবাহের ক্ষেত্রে শুভ। মন ভাল থাকার কারণে সাংসারিক শান্তি বজায় থাকবে। শুভ সংখ্যা: ৬

বৃশ্চিক: স্বাস্থ্য ভাল থাকবে। আর্থিক দিক ততটা ভাল যাবে না। ব্যক্তিগত সম্পর্ক সংবেদনশীল হয়ে উঠতে পারে। আজ আর্থিক সাহায্য দেওয়া থেকে দূরে থাকা ভাল। স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি। শুভ সংখ্যা: ৮

ধনু: কিছু উত্তেজনার কারণে মেজাজ খারাপ হতে পারে। অর্থ লাভের সম্ভাবনা।
প্রেমের ক্ষেত্রে হটকারী মনোভাব এড়িয়ে চলতে হবে। সন্ধায় কোনও সুখবর পাওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৫

মকর: উচ্চ শর্করাযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত। অত্যধিক ব্যয় এড়িয়ে চলা প্রয়োজন। বাস্তবিকতার সঙ্গে মোকাবিলার জন্য সংসারে সমস্যা দেখা দিতে পারে। কোনও তৃতীয় ব্যক্তির উপস্থিতি সাংসারিক ঝামেলায় পরিণত হতে পারে। শুভ সংখ্যা: ৫

কুম্ভ: কোনও বন্ধুর দ্বারা ব্যবসায়ের শ্রীবৃদ্ধির জন্য পরামর্শ লাভ হতে পারে। গৃহশান্তি বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে শুভ। মন ও শরীর ভাল থাকবে। আজ সময় বার করার চেষ্টা করলেও বিফল হওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৩

মীন: আর্থিক সচ্ছলতা থাকলেও সঞ্চয়ে বাধার আশঙ্কা। পুরোনো কোনও কাজ সম্পন্ন করা উচিত। প্রেমের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা ভাল। কোনও পরিচিত ব্যক্তির জন্য আর্থিক বিষয়ে সমস্যা দেখা দিতে পারে। শুভ সংখ্যা: ৯

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *