আজকের রাশিফল
শুক্রবার ০৮ মাঘ ১৪২৭; ইঃ ২২ জানুয়ারী ২০২১
মেষ: কোনও খুশির খবর পাওয়ার সম্ভাবনা। কোনও অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করা থাকলে আজ তার সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানদের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হওয়া দরকার। কোনও পরিকল্পনা ছাড়া সিদ্ধান্ত নিলে অসফল হওয়ার আশঙ্কা রয়েছে। শুভ সংখ্যা: ৪
বৃষ: চোখে ছানির রোগীদের সতর্ক হওয়া প্রয়োজন। বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক নাও হতে পরে। ঘরে সমস্যা সৃষ্টি হতে পারে, কিন্তু ছোট ছোট সমস্যা নিয়ে সঙ্গীর সমালোচনা করা ঠিক নয়। প্রেমের ক্ষেত্রে আবেগ বৃদ্ধি পাবে। প্রতিবেশীরা বন্ধু এবং পরিবারের কাছে সাংসারিক বিষয় নিয়ে ভুল ধারণা পোষণ করতে পারে। শুভ সংখ্যা: ৩
মিথুন: কোনও ভাই বা বোন ঋণ নিতে পারে, সেই কারণে আর্থিক সমস্যা বাড়তে পারে। মানসিক দুশ্চিন্তার কারণে বাড়ির কাজ ক্লান্তিকর হতে পারে। কোন নতুন প্রকল্প নেওয়ার আগে ভালো করে চিন্তাভাবনা করা প্রয়োজন। শুভ সংখ্যা: ১
কর্কট: দুর্বলতার কারণে দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলা উচিত। বিপরীত লিঙ্গের কোনও ব্যক্তির সহায়তায় ব্যবসা বা চাকরিতে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। শুভ সংখ্যা: ৫
সিংহ: স্বাস্থ্য ঠিক না থাকার কারণে কাজে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পরবে। সঠিক চিন্তা ভাবনা করে বিনিয়োগ করা প্রয়োজন। প্রেমে নতুন উন্মাদনা দেখা দিতে পারে। বাড়িতে বন্ধু সমাগম হতে পারে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো কাটবে। শুভ সংখ্যা: ৩
কন্যা: স্বাস্থ্য ভালো থাকবে। দিনের শেষ ভাগে আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা। সাম্প্রতিক কাজকর্মের জন্য সাহবাসীরা অত্যন্ত অতিষ্ঠ হয়ে উঠতে পারে। নিজেকে ঠিক প্রমাণ সঙ্গীর সাথে ঝগড়া হতে পারে। কর্মক্ষেত্রে আশানুরূ পরিস্থিতি বজায় থাকবে। শুভ সংখ্যা: ১
তুলা: কিছু অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। আজ নতুন পোশাক-পরিচ্ছদ বা নতুন বন্ধু হতে পারে। প্রেমে বিরহের সম্ভাবনা। কর্মক্ষেত্রে সহকর্মী ও অধস্তন ব্যক্তিদের কাছ থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা বাড়তে পারে। কর্মদক্ষতা বা কৌশল হৃদয়গ্রাহী হবে। শুভ সংখ্যা: ৪
বৃশ্চিক: আজকের দিনে কারও কারও জরুরী সিদ্ধান্ত নিতে হতে পারে, যার কারণে উত্তেজিত এবং বিচলিত হওয়ার আশঙ্কা। বাড়ি থেকে দূরে কোথাও কাজ বা পড়াশোনা করতে হলে অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকদের থেকে দূরে থাকা উচিত। বিনিয়োগ লাভজনক হবে কিন্তু সঙ্গীদের কাছ থেকে বাধা পাওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৫
ধনু: সুখী জীবনের স্বার্থে একগুঁয়েমি দূর করা উচিত। কোনও সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করা সম্ভব হতে পারে। রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলতে পারে। প্রেমের ক্ষেত্রে সন্দেহবাতিক হওয়া ঠিক হবে না। কর্মস্থলে সহকর্মী ও অধস্তনদের কাছ থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা আসতে পারে। শুভ সংখ্যা: ২
মকর: নতুন আর্থিক অগ্রগতির সুযোগ লাভজনক হতে পারে। ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন সম্ভব হতে পারে। কর্মস্থলে সহকর্মী এবং ঊর্ধ্বতনরা সহযোগিতার বিস্তার ঘটাবে ফলে কাজে গতি লাভ করবে। শুভ সংখ্যা: ২
কুম্ভ: কল্যাণকর দিন এবং দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা। আর্থিক অবস্থা ভালো থাকবে। অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ আসতে পারে। কোনও পারিবারিক অনুষ্ঠানে মধ্যমণি হয়ে ওঠার সম্ভাবনা। কর্মক্ষেত্রে আশানুরূপ ফললাভের সম্ভাবনা। শুভ সংখ্যা: ৯
মীন: অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনও ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আশানুরূপ ফল লাভের সম্ভাবনা। গাড়ি সাবধানে চালানো প্রয়োজন, দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। শুভ সংখ্যা: ৭
(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

