আজকের রাশিফল
বুধবার ২৫ আশ্বিন ১৪২৯; ই: ১২ অক্টোবর ২০২২
♈/মেষ (Aries): চারপাশের মানুষদের মধ্যে দাবির আধিক্য দেখা দেবে। খরচে অপ্রত্যাশিত উত্থান মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে। নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের জন্য ভালো দিন। শুভ সংখ্যা: ৬
♉/বৃষ (Taurus): কোনও আশা পূরণের সম্ভাবনা রয়েছে। আজ ভালো অর্থ উপার্জন করার সম্ভাবনা সঠিকভাবে কাজে লাগানো দরকার। সঙ্গী সহায়ক ও সাহায্যকারী হবে। আজ অনেক কিছু অর্জন করার ক্ষমতা, সুযোগের সাথে কাজে লাগানো প্রয়োজন। পরোপকার ও সামাজিক কাজে আকৃষ্ট হওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৫
♊/মিথুন (Gemini): আজ শক্তিপূর্ণ হয়ে থাকার দরুণ সমস্ত কাজই দ্রুততার সঙ্গে শেষ হবে। আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হওয়ার সম্ভাবনা থাকায় মানসিক শান্তি বজায় থাকবে। বন্ধু এবং পরিবারের সদস্যরা উৎসাহ প্রদান করবে। কর্মক্ষেত্র আজ নিজের অনুকূলে থাকবে। শুভ সংখ্যা: ৪
♋/কর্কট (Cancer): আজ ক্রমাগত ইতিবাচক চিন্তা পুরস্কৃত করবে। নিজের প্রচেষ্টায় সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ অর্থ হ্রাসের আশঙ্কা রয়েছে, সুতরাং লেনদেন করার সময় বা কোনও দস্তাবেজ সই করার সময় সতর্ক থাকা দরকার। উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন সাহায্য করবে। শুভ সংখ্যা: ৭
♌/সিংহ (Leo): আজ আর্থিক সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। কোনও বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে। আজ প্রকৃত ভালোবাসার অভাব বোধ হবে। ব্যবসায়িক অংশীদারেরা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য একসাথে কাজ করবে। শুভ সংখ্যা: ৫
♍/কন্যা (Virgo): কোনও ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ বিঘ্নিত করতে পারে। কোনও অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করে থাকলে আজ খুব সুবিধা লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্য ও বন্ধুদের মধ্যে সময় কাটানোর যথেষ্ট সময় পাওয়া যাবে। প্রেমের উন্মাদনা প্রবল হতে পারে। শুভ সংখ্যা: ৪
♎/তুলা (Libra) প্রফুল্লতা আজ অন্যদের খুশি করে তুলবে। ব্যবসায়ীদের আর্থিক দিকে সতর্ক হওয়া প্রয়োজন, চুরির আশঙ্কা রয়েছে। নিজের যত্নের প্রয়োজনে পরিবারের সদস্যদের সহায়তা নেওয়া দরকার। অন্য কারোর হস্তক্ষেপে প্রেমের ক্ষেত্রে ব্যক্তিদের সম্পর্ক আন্তরিকহীন হয়ে উঠতে পারে। শুভ সংখ্যা: ৬
♏/বৃশ্চিক (Scorpio): নিজের ওজন নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। কোনও নিকট আত্মীয়ের সহায়তায় ব্যবসায়ে লাভ অর্জনের সম্ভাবনা রয়েছে। মনের কোনও প্রকার চাপ পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে প্রশমিত করা দরকার।নতুন উদ্যোগ ও পরিকল্পনা সম্পর্কে সঙ্গীরা উৎসাহী হবে। শুভ সংখ্যা: ৮
♐/ধনু (Sagittarius): মুগ্ধকারী আচরণ সকলের মনোযোগ আকর্ষণ করবে। বিনোদন ও রুপর্চচায় বেশি খরচ করা ঠিক হবে না। প্রেমের ক্ষেত্রে সময় ভালো যাবে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তিদের সহায়তা লাভ। আজ পরিবারের লোকেদের সঙ্গে সময় কাটানো প্রয়োজন। শুভ সংখ্যা: ৫
♑/মকর (Capricorn): বাড়ির চারপাশের ছোট-খাটো জিনিসগুলোতে আজ প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে, যা মানসিক ভাবে চাপে ফেলবে। নিজের দৃষ্টিভঙ্গি বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করা প্রয়োজন। আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে। শুভ সংখ্যা: ৫
♒/কুম্ভ (Aquarius): কোনও বড় দলে নিজেকে নিযুক্ত করা অত্যন্ত আমোদপূর্ণ হবে-কিন্তু খরচও উর্দ্ধমুখী হওয়ার আশঙ্কা রয়েছে। পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দেওয়া এড়াতে নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। জনপ্রিয় হওয়ার কারণে সহজেই বিপরীত লিঙ্গের ব্যক্তিদের আকর্ষণ করার প্রবণতা লক্ষ্য করা যাবে। শুভ সংখ্যা: ৩
♓/মীন (Pisces): অস্থিতিশীলতার অনুভূতি বিহ্বলতার সৃষ্টি করতে পারে। আজ উপার্জন ক্ষমতা বৃদ্ধির জন্য সর্বোতভাবে সচেষ্ট হওয়া প্রয়োজন। নিজের পরিবারের প্রয়োজন আজ অগ্রাধিকারে থাকা উচিত। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় নিজের চোখ কান খোলা রাখা প্রয়োজন। শুভ সংখ্যা: ৯
(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

