horoscopeLifestyle 

আজকের রাশিফল

মঙ্গলবার ২৭ মাঘ ১৪২৭; ই: ১০ ফেব্রুয়ারী ২০২১

মেষ/Aries: শখ পূরণের জন্য সময় ব্যয় হতে পারে। নতুন কোনও বিনিয়োগের সুযোগ যাচাই করে দেখা যেতে পারে। রসিক স্বভাবের জন্য চারপাশের লোকজনকে আনন্দ দেবে। প্রেমের ক্ষেত্রে আশাপূরণ সম্ভব নাও হতে পারে। শুভ সংখ্যা: ৬

বৃষ/Taurus: ব্যস্ত সময়সূচী সত্যেও স্বাস্থ্য ভালো থাকবে। বিলম্বিত টাকাকড়ি পরিশোধ হয়ে যাওয়ার দরুণ আর্থিক অবস্থার উন্নত হতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভ। যৌথ উদ্যোগ এবং অংশীদারীত্ব থেকে দূরে থাকা প্রয়োজন। শুভ সংখ্যা: ৫

মিথুন/Gemini: নিজের সাহসকে উৎসাহ প্রদান করতে প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করবে। অপ্রয়োজনীয় আর্থিক ব্যয়, সংকট ডেকে আনতে পারে। সন্তানরা কিছু শিহরণ জাগানো খবর আনতে পারে। প্রেমের ক্ষেত্রে রুক্ষ ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করা প্রয়োজন। শুভ সংখ্যা: ৩

কর্কট/Cancer: কোনও দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা। অত্যাধিক ব্যয় পরিহার করা প্রয়োজন। পড়াশুনোর ক্ষেত্রে সময়ের অপচয় পরিহার করা প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে ধর্য্য রাখা প্রয়োজন। কোন নতুন যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্ব থেকে দূরে থাকা প্রয়োজন। শুভ সংখ্যা: ৭

সিংহ/Leo: স্নায়ুবৈকল্য প্রতিরোধ ক্ষমতা এবং চিন্তাশক্তিকে দুর্বল করতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে কিছু অগ্রগতির সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন দেখা যেতে পারে। শুভ সংখ্যা: ৫

কন্যা/ Virgo: আর্থিক উন্নতি হওয়ার ফলে মানসিক শান্তি বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে অপ্রত্যাশিত মোড় সন্ধ্যার দিকে মনকে বিষণ্ণ করে তুলতে পারে। শুক্ষ পর্যবেক্ষণ অন্যদের থেকে এগিয়ে রাখতে সাহায্য করবে। শুভ সংখ্যা: ৩

তুলা/Libra: অবসর যাপনের আনন্দ উপভোগ্য হবে। জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। দিনের শেষে অপ্রত্যাশিত সুসংবাদ খুশি বয়ে আনতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের দ্বারা কিছু ক্ষতিসাধন হওয়ার আশঙ্কা। শুভ সংখ্যা: ৬

বৃশ্চিক/Scorpio: নতুন চাকরী পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের পরিস্থিতি কিছুটা জটিল হতে পারে। পরিবারের মধ্যে কোনও বিতর্ক বা বিরোধের আশঙ্কা রয়েছে। ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে এমন ব্যক্তিদের সাথে যুক্ত হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা: ৭

ধনু/Sagittarius: বাড়ির কোনও প্রবীণ ব্যক্তি আর্থিক ব্যপারে সহায়তা করতে পারে। কোনও সামাজিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে। কোনও আনন্দদায়ক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে আশানুরূপ কিছু ঘটতে চলেছে। শুভ সংখ্যা: ৪

মকর/Capricorn: মানসিক স্বচ্ছতা বজায় রাখার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা প্রয়োজন। দ্রুত অর্থ উপার্জন করার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজ জিনিষগুলি সপক্ষে থাকবে বলে আশা করা যায়। শুভ সংখ্যা: ৪

কুম্ভ/Aquarius: উচ্চ রক্তচাপের রোগীদের স্বাস্থ্য সম্বন্ধে বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন। আর্থিক উন্নতির জন্য অযথা ব্যয় নিয়ন্ত্রণের প্রয়োজন। গৃহস্থালীর অসমাপ্ত কাজ শেষ করার জন্য উদ্যোগী হওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে নিজের ধারণা সঠিকভাবে উপস্থাপন করতে পারলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা:২

মীন/Pisces: অপ্রয়োজনীয় শক্তিক্ষয় না করে তাকে সঠিক দিশা দেওয়া প্রয়োজন। ভাই বা বোনের সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘরে উৎসবের বাতাবরণ উত্তেজনা কম করতে সাহায্য করবে। প্রেমের ক্ষেত্রে অহেতুক সন্দেহ প্রবণতা বিড়ম্বনা বাড়িয়ে তুলতে পারে। শুভ সংখ্যা: ৯

(সংগৃহীত)
🌹🙏🙏🙏🌹

Related posts

Leave a Comment