ক্রিপ্টোকারেন্সিতে দেশীয় পদেক্ষপ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ক্রিপ্টোকারেন্সিতে দেশি দাওয়াই চালুর পথে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ডিজিটাল জগতে ভার্চুয়াল মাধ্যমে লেনদেনের পরিধি বেড়েছে। আবার গোটা দুনিয়ার একটা বড় অংশে জনপ্রিয়তা পেলেও বিটকয়েনের মতো একাধিক বেসরকারি ক্রিপ্টোকারেন্সিকে দেশে নিষিদ্ধ করার পথে হাঁটতে প্রয়াসী কেন্দ্র। এ বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, কেন্দ্রীয় অর্থনৈতিক সচিবের নেতৃত্বে মন্ত্রিসভার আন্তঃ-মন্ত্রক কমিটি গঠন করে কেন্দ্রীয় সরকার। দেশে বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি লেনদেন বিষয়ক সুবিধা- অসুবিধা পর্যালোচনা করে। ওই কমিটির রিপোর্টে জানানো হয়েছে,কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকা ভার্চুয়াল কারেন্সি ছাড়া দেশে কোনও বেসরকারি ক্রিপ্টোকারেন্সি চালু করার বিপক্ষে মত প্রকাশ করা হয়েছে।
এই রিপোর্টের ভিত্তিতে কেন্দ্র পরবর্তীতে পদক্ষেপ নিতে চলেছে। উল্লেখ করা যায়, ২০১৮ সালে কেন্দ্রীয় সরকার দেশে ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক সব রকম লেনদেনের ওপর নিষেধাজ্ঞা জারি করলেও ২০২০ সালের মার্চ মাস নাগাদ সেই নিষেধাজ্ঞা রদ করে। সূত্রের আরও খবর, শীর্ষ ব্যাঙ্কের বক্তব্য অনুযায়ী সংসদের চলতি বাজেট অধিবেশনে দেশে ডিজিটাল কারেন্সি চালু করার বিষয়ে একটি বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। সেখানে ভারতের নিজস্ব ” ডিজিটাল কারেন্সি” চালু করার প্রস্তাব রাখা হয়েছে। বাজেট অধিবেশনে যে বুলেটিন পেশ করা হয়েছে তাতে “দা ক্রিপ্টোকারেন্সি এন্ড রেগুলেশন অফ অফিশিয়াল ডিজিটাল কারেন্সি বিল ২০২১” নামে একটি বিল আনতে চলেছে কেন্দ্র।
এক্ষেত্রে দেশে বিটকয়েনের মতো বহু প্রচলিত সব “বেসরকারি ক্রিপ্টোকারেন্সির ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে। তবে ক্রিপ্টোকারেন্সি ও তাদের মিন্টিং প্রযুক্তিতে ছাড়ের প্রস্তাব রয়েছে বিলে। অন্যদিকে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জারি করা ডিজিটাল কারেন্সি দেশে প্রচলনের বাজেটে কেন্দ্র জানিয়ে দিয়েছিল, দেশে বেসরকারি ক্রিপ্টোকারেন্সি লেনদেন বন্ধে প্রয়াসী হবে সরকার। আবার সময়ের সাথে সামঞ্জস্য রেখে চলতে ডিজিটাল ইকোনমির স্বার্থে ব্লকচেন প্রযুক্তি নিয়ে গবেষণা বাড়াতে প্রচেষ্টা নিচ্ছে

