HoroscopeLifestyle Others 

আজকের রাশিফল

♈/মেষ (Aries): আজ কোনও আশায় আচ্ছন্ন থাকতে হতে পারে। কোনও কাছের ব্যক্তির সাথে ঝগড়া বা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছতে পারে। ঘরের পরিবেশে কোনও পরিবর্তন করার আগে অন্যদের সম্মতির ব্যাপারে নিশ্চিত হওয়া দরকার। ভ্রমণ-বিনোদন ও সামাজিকতা আজ কর্মসূচিতে থাকবে। শুভ সংখ্যা: ৯

♉/বৃষ (Taurus): আজ হালকা বোধ হবে এবং উপভোগ করার সঠিক মেজাজ বজায় থাকবে। কর্মক্ষেত্রে বা ব্যবসায়ে যে কোনও প্রকার অবহেলা আর্থিক ক্ষতির কারণ হতে পারে। বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময়। জনপ্রিয়তার সাথে সাথে সহজেই বিপরীত লিঙ্গের সদস্যরা আকর্ষিত হবে। শুভ সংখ্যা: ২

♊/মিথুন (Gemini): আশাবাদী হওয়া দরকার। প্রত্যয়ী মনোভাবই আশা-আকাঙ্খার বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে। অতীতের করা বিনিয়োগ আজ ফললাভ করতে পারে। নিজের জ্ঞান ও উত্তম রসবোধ চারপাশের মানুষের মনে রেখাপাত করবে। ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়নের সময়। শুভ সংখ্যা: ৪

♋/কর্কট (Cancer): আজ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের কারণে অর্থ ব্যয় করতে হতে পারে। বন্ধুরা সন্ধ্যার দিকে কিছু করে দিনটিকে উজ্জ্বল করে তুলবে। প্রেমের ক্ষেত্রে ব্যক্তিদের খামখেয়ালি ব্যবহার মেজাজ খারাপ করতে পারে। যাত্রাপথে কোনও সুন্দর ব্যক্তির সাক্ষাৎ ভালো অনুভব করাতে পারে। শুভ সংখ্যা: ৯

♌/সিংহ (Leo): নিজের সক্রিয় ও প্রখর মনের কারণে সহজেই নতুন বিষয় শেখার সম্ভাবনা রয়েছে। বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। নিজের গোপন বিষয়গুলি স্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার আগে ভালোকরে ভেবে দেখা দরকার। স্ত্রীর অশিষ্টতা সারাদিন বিচলিত করে তুলতে পারে। শুভ সংখ্যা: ৩

♍/কন্যা (Virgo): প্রাচীন জিনিস এবং গহনায় বিনিয়োগ লাভ ও সমৃদ্ধি আনবে। পরিবারের গোপনীয়তার খবর আশ্চর্য করতে পারে। আজ নিজের প্রাধান্য পরিলক্ষিত হবে, অন্য কাউকে করা সহায়তা স্বীকৃতি লাভ করবে। নিজের ব্যস্ত সময়সূচীর কারণে স্ত্রী সন্দেহ প্রকাশ করতে পারে। শুভ সংখ্যা: ৯

♎/তুলা (Libra): আজ ব্যবসায়ে প্রচুর লাভ অর্জনের সম্ভাবনা রয়েছে। পরিবারের কোনও মহিলা সদস্যের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে। ভালোবাসার ব্যক্তিটির সাথে নিজের ব্যক্তিগত বিষয় ভাগ করে নেওয়ার এটি সঠিক সময় নয়। সেমিনার ও প্রদর্শনীতে নতুন জ্ঞানলাভের সম্ভাবনা। শুভ সংখ্যা: ৪

♏/বৃশ্চিক (Scorpio): কোনও আশাপূরণের সম্ভাবনা রয়েছে। আর্থিক বিষয়ে এতবেশি সংবেদনশীল হয়ে ওঠা ঠিক হবে না যাতে সম্পর্কগুলি নষ্ট হয়। কোনও আনন্দময় ও চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটি যথেষ্ট জটিল। আজ সামাজিক কাজে আকৃষ্ট হওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৭

♐/ধনু (Sagittarius): কিছু প্রতিকূলতার সম্মুখুন হওয়ার আশঙ্কা। সংকটের মূহুর্তে আত্মীয়রা পাশে থাকবে। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতি হবে। ঘরের পরিবেশে কোনও পরিবর্তন করার আগে সবার সম্মতির ব্যাপারে নিশ্চিত হওয়া প্রয়োজন। প্রেমের উত্তেজনা আজ প্রবল হতে পারে। শুভ সংখ্যা: ৯

♑/মকর (Capricorn): কাজের চাপ আজ কিছুটা উত্তেজনার সৃষ্টি করতে পারে। বাড়তি টাকাপয়সা উপার্জনের জন্য নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করা যেতে পারে। অন্যদের মনে ছাপ ফেলার ক্ষমতা পুরস্কৃত করবে। প্রেমের ক্ষেত্রে ব্যক্তিদের মধ্যে কিছু পার্থক্য বড় হয়ে দেখা দিতে পারে। শুভ সংখ্যা: ৭

♒/কুম্ভ (Aquarius): মুগ্ধকারী আচরণ সকলের মনোযোগ আকর্ষণ করবে। অর্থ-সংক্রান্ত বিষয়ে কোনও মামলায় জড়িত থাকলে আদালতের রায় স্বপক্ষে যেতে পারে, যা আর্থিক উপকারে আসবে। ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থলীর পরে থাকা কাজগুলি শেষ করার জন্য উপযুক্ত দিন। আজ দিনটি অনুকূলে থাকবে। শুভ সংখ্যা: ৭

♓/মীন (Pisces): গর্ভবতী মায়েদের জন্য বিশেষ যত্নের দিন। আজ, পরিবারের বয়স্কদের কাছ থেকে আর্থিক পরিচালনা ও সঞ্চয় সম্পর্কে পরামর্শ দৈনন্দিন জীবনে কাজে লাগানো যেতে পারে। খালি সময়ের সঠিক ব্যবহার করা প্রয়োজন। স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি পরিলক্ষিত হবে। শুভ সংখ্যা: ৬

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Related posts

Leave a Comment