আজকের রাশিফল
শনিবার ২৮ আষাঢ় ১৪৩১; ই: ১৩ জুলাই ২০২৪

♈/মেষ (Aries): আজ কারো কারো জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হবে, যা উত্তেজিত এবং বিচলিত করতে পারে। বিচার বিবেচনা না করে কাউকে ঋণ দেওয়া ঠিক হবে না। ঘরের পরিবেশে কোনও পরিবর্তন করার আগে সকলের সম্মতির ব্যাপারে নিশ্চিত হওয়া প্রয়োজন। প্রেমের ক্ষেত্র সময় ভালো যাবে। শুভ সংখ্যা: ২

♉/বৃষ (Taurus): অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন সাহসকে এক বড় উৎসাহ প্রদান করবে। আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হওয়ার সম্ভাবনা, ফলে মানসিক শান্তি বজায় থাকবে। আজ প্রত্যেকে বন্ধু হতে চাইবে। মনের কাছের মানুষের সাথে সময় কাটানোর পরিকল্পনায় বিঘ্ন ঘটতে পারে। শুভ সংখ্যা: ১

♊/মিথুন (Gemini): খেলাধুলা ও বাইরের কাজকর্মে অংশগ্রহণ শক্তি সঞ্চয়ে সাহায্য করবে। কোনও ভাই বা বোন আজ ঋণ চাইতে আসতে পারে। পুরোনো পরিজন ও সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করার পক্ষে দিনটি ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে বিতর্কমূলক আলোচনা এড়িয়ে চলা ভালো। শুভ সংখ্যা: ৮

♋/কর্কট (Cancer): আজ হালকা বোধ হবে এবং উপভোগ করার সঠিক মেজাজ বজায় থাকবে। সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সাবধান হতে হবে। মানসিক দুশ্চিন্তার কারণে বাড়ির কাজ ক্লান্তিকর হয়ে উঠবে। প্রণয়ীর রূঢ় শব্দের কারণে মেজাজ বিচলিত হতে পারে। শুভ সংখ্যা: ৩

♌/সিংহ (Leo): কাউকে কোনও অভিমত দেওয়ার আগে তাঁদের অনুভূতির প্রতি বিশেষ যত্ন নেওয়া দরকার। কোনও ভুল সিদ্ধান্ত বিপরীত ভাবে প্রভাবিত করতে পারে যা মানসিক ক্লেশের সৃষ্টি করবে। উচ্চ-শক্তিসম্পন্ন দিন হওয়ায় অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে প্রেমের সম্ভাবনা প্রবল। শুভ সংখ্যা: ১

♍/কন্যা (Virgo): মজা করার উদ্দেশ্য নিয়ে যারা বেড়িয়েছে আজ তাঁদের জিন্য নিছকই আনন্দ উপভোগ করার দিন। আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত থাকার উপলব্ধি হতে পারে। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার কারণে হতাশ হতে হবে। শুভ সংখ্যা: ৯

♎/তুলা (Libra): দ্রুততার সাথে পদক্ষেপ গ্রহণ অনুপ্রাণিত করবে। সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে সাথে নিজের ধারণার পরিবর্তন করা প্রয়োজন। আজ ব্যবসায়ীদের সেই সমস্ত ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে যারা ঋণ নিয়ে পরে তা আর ফেরত দেয় না। ধর্মানুষ্ঠান বা শুভ অনুষ্ঠান ঘরেই সম্পাদন করা উচিত। শুভ সংখ্যা: ২

♏/বৃশ্চিক (Scorpio): প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে। ব্যবসায়ে লাভ অনেক ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে। পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ। পরিবারের সদস্যরা প্রচেষ্টা ও নিষ্ঠার প্রশংসা করবে। শুভ সংখ্যা: ৪

♐/ধনু (Sagittarius): স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তির কারণ হতে পারে। বাড়ি থেকে দূরে কাজ বা পড়াশোনা করতে হয়, তবে এমন ব্যক্তিদের থেকে দূরে থাকা প্রয়োজন যারা অর্থ ও সময় নষ্ট করে। সন্তানদের সঙ্গে সময় কাটানো গুরুত্বপূর্ণ হবে। প্রেমের ক্ষেত্রে সময় ভালো যাবে। শুভ সংখ্যা: ১

♑/মকর (Capricorn): কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ ও ঘরে কিছু মতভেদ কাজে মনোনিবেশে বাধার কারণ হয়ে দাঁড়াবে। ব্যাঙ্কের কাজ খুব সতর্কতার সাহায্যে করা প্রয়োজন। পরিবারের সদস্যদের থেকে প্রাপ্ত সদুপদেশ মানসিক চাপ কমাতে সাহায্য করবে। একতরফা মোহ শুধু মনোবেদনা এনে দেবে। শুভ সংখ্যা: ১

♒/কুম্ভ (Aquarius): আধ্যাতিকতার পাশপাশি শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগ চর্চা করা যেতে পারে। আর্থিক সঙ্কট এড়াতে আজ, অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত রাখা উচিত। নিজের যত্নের প্রয়োজনে পরিবারের সদস্যদের থেকে সহায়তা নেওয়া যেতে পারে। শুভ সংখ্যা: ৮

♓/মীন (Pisces): আজ বিভিন্ন উত্তেজনা এবং মতভেদের সম্মুখীন হতে হবে যা অস্বস্তিকর এবং উত্যক্ত বোধ করাবে। আজ অজানা উৎস থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা যা অনেক আর্থিক সমস্যার সমাধান করবে। পুরোনো পরিজন ও সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করার দিন। শুভ সংখ্যা: ৫
(সংগৃহীত)
🌹🙏🙏🙏🌹

