Hilsa Fish-3Others 

ইলিশ ধরার পরিমাণ কমেছে, হতাশ মৎস্যজীবীরা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গত ২ বছরের তুলনায় এবার ইলিশ ধরার পরিমাণ অনেক কম। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন মৎস্যজীবীরা। সূত্রের খবর, ভরা বর্ষাতেও ইলিশের দেখা নেই। বাঙালির পাতে তা পড়ছেও না। মৎস্যজীবীদের পক্ষ থেকে জানা গিয়েছে, সাগর থেকে এবার অনেকটাই কম মাছ ধরা সম্ভব হয়েছে। এক্ষেত্রে যা বাজারে আসছে তা চড়া দামে বিক্রি হচ্ছে। মাছ ধরার মরশুম শুরু। পরিস্থিতির উন্নতি না হলে, এবার বাজার আরও খারাপ হবে এমনই আশঙ্কা।

মৎস্যজীবী সূত্রে আরও জানা যায়, গত ২ বছরের তুলনায় এবারের হাল অত্যন্ত খারাপ। পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, ২০১৮ সালে মৎস্যজীবীরা জালে ৩৩ হাজার টন মাছ তুলেছিলেন। এরপর অনেকটাই কমে যায় সেই পরিমাণ। গতবার প্রায় ১৯ হাজার টন ইলিশ ধরা হয়েছিল। এবার তার ধারের কাছে পৌঁছনো সম্ভব হয়নি। জানা গিয়েছে, এ পর্যন্ত মৎস্যজীবীরা কেবলমাত্র ১৫০০ টন মাছ ধরতে সক্ষম হয়েছেন। এই নিয়ে উদ্বিগ্ন কয়েক হাজার মৎস্যজীবী। এক্ষেত্রে মৎস্যজীবীরা জানিয়েছেন, আবহাওয়া খামখেয়ালিপনা একটা বড় কারণ। তাছাড়া পরপর পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। এর জেরে মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারেননি। পাশাপাশি খারাপ আবহাওয়ার জন্য সমুদ্রে যাওয়ার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। লকডাউন পর্বে অনুকূল পরিবেশ ছিল, আনলকে তাও নেই। সব মিলিয়ে হতাশ মৎস্যজীবীরা।

Related posts

Leave a Comment