trinomul and joyOthers Politics 

তৃণমূলের বাজিমাত -জয়-জয়কার ঘাস ফুলের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লোকসভার রায় বিজেপির পক্ষে গেল না। তৃণমূল বাজিমাত করল। উত্তরবঙ্গ সহ গোটা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিজেপির উত্থান রুখে দিল। বাংলার বিধানসভা ভোটে জয়-জয়কার তৃণমূলের। চূড়ান্ত ফল প্রকাশ না হলেও কলকাতা , হুগলি, হাওড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর সহ জঙ্গলমহলেও বিরাট জয় পেয়েছে তৃণমূল। দক্ষিণবঙ্গের ওপর দাঁড়িয়ে ২০০-র বেশি আসন নিয়ে ফের ক্ষমতায় আসীন তৃণমূল।

বাঁকুড়ায় ৪টি আসনে জেতার পথে তৃণমূল, বিজেপি এগিয়ে ৮ আসনে। পূর্ব বর্ধমানে বিজেপির ফল খারাপ । ১৬ আসনের মধ্যে ১৫টিতে এগিয়ে তৃণমূল। বিজেপি এগিয়ে ১টি আসনে। হুগলিতেও হতাশ বিজেপি। ১৮টি আসনের মধ্যে মাত্র ৪টিতে এগিয়ে বিজেপি। তৃণমূল এগিয়ে ১৪টি আসনে। হাওড়াতেও বিজেপির ফল ভালো হয়নি। এই জেলার ১৬ আসনেই ফল খারাপ বিজেপির। আবার কলকাতার ১০ আসনে এগিয়ে তৃণমূল। ১ টিতে এগিয়ে গেরুয়া শিবির। পশ্চিম মেদিনীপুরেও শাসক দল এগিয়ে। ১৫টি আসনের মধ্যে ১২টিতে এগিয়ে তৃণমূল। বিজেপি এগিয়ে ৩ টিতে।

পূর্ব মেদিনীপুর জেলায় ১৬ আসনের পূর্ব মেদিনীপুর থেকে ৮টি আসনে এগিয়ে তৃণমূল। বিজেপি এগিয়ে ৮টিতে। এবার মুর্শিদাবাদেও তৃণমূলের জয়জয়কার । ২টি আসন বাদ রেখে জেলার ২০টি আসনে ভোট হয়। ১৮ আসনে এগিয়ে তৃণমূল। বিজেপি এগিয়ে মাত্র ২টি আসনে। নদিয়ার ১৭ আসনের মধ্যে ৭টিতে এগিয়ে তৃণমূল। বিজেপি এই জেলায় ১০টি আসনে এগিয়ে ছিল। উত্তর ২৪ পরগনাতেও ৩৩টি আসনের মাত্র ৫টিতে এগিয়ে ছিল বিজেপি। ২৮ আসনে জয়ের পথে তৃণমূল।

জঙ্গলমহল সহ পুরুলিয়াতেও ভালো ফল শাসক দলের । ৯ আসনের ৬টিতে এগিয়ে । মাত্র ৩টি আসনে এগিয়ে বিজেপি। দক্ষিণ ২৪ পরগনায় ৩১ আসনের ২৯টিতে এগিয়ে তৃণমূল। সংযুক্তা মোর্চা এগিয়ে ২টিতে এগিয়ে ছিল। বিজেপি কার্যত ব্যর্থ এই জেলায়। পশ্চিম বর্ধমানে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ৯টি আসনের ৫টিতে এগিয়ে ছিল তৃণমূল। বিজেপি এগিয়ে ৪ টিতে।

রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২০১৬ সালের বিধানসভা ভোটের নিরিখে তৃণমূলের শক্তি ঘাঁটি ছিল এই সব জেলাগুলি। এরপর ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি থাবা বসায় এইসব জেলায়। পাশাপাশি জঙ্গলমহলের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামেও ব্যাপক প্রভাব রেখেছিল গেরুয়া শিবির। এবার বিজেপি নেতারা ২০০ আসনের লক্ষ্য নিয়ে আসরে নামে। তবে বাস্তবে তা ঘটল না। জয়-জয়কার দেখা গেল তৃণমূলের।

Related posts

Leave a Comment