tmc and tripuraBreaking News Others Politics 

ত্রিপুরা তৃণমূলের পূর্ণাঙ্গ রাজ্য কমিটি ঘোষণা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ত্রিপুরা তৃণমূলের পূর্ণাঙ্গ রাজ্য কমিটি ঘোষণা করা হল। দায়িত্বে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজ্য সভাপতি হলেন সুবল ভৌমিক। এছাড়া কোর কমিটির সদস্য হলেন ৬ জন। এখানে রয়েছেন সুস্মিতা দেব, আশিষ দাস ও আশিষ লাল সিংরা। আবার রাজ্যের সহ সভাপতি হলেন ৮ জন। সাধারণ সম্পাদক হয়েছেন ৫ জন। সম্পাদক পদে ১৪ জন। যুগ্ম সম্পাদক পদে ৭ জন। এক্সিকিউটিভ মেম্বার রয়েছেন ৭২ জন।

পাশাপাশি যুব কমিটিতে আনা হল ৬ জনকে । যুব সভাপতি পদে এলেন শান্তনু সাহা। মহিলা কমিটিতে রয়েছেন ৭ জন। মহিলা সভাপতি হয়েছেন পান্না দেব। অন্যদিকে এস সি ও এস টি সেল গঠিত হয়েছে। দলীয় সূত্রের খবর, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের জন্য ১৩২ জন সদস্য বিশিষ্ট একটি রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৩ সালের নির্বাচনের লক্ষ্যে তা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা রাজ্যে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব সামলাবেন। সুবল ভৌমিককে রাজ্য সভাপতি হিসাবে নিযুক্ত করা হল।

ছয় সদস্য বিশিষ্ট কোর কমিটিতে রয়েছেন সুস্মিতা দেব, আশীষ দাস, ভৃগুরাম রেয়াং, আশীষ লাল সিং, মামন খান ও সুবল ভৌমিক । কমিটিতে ২৭ জন মহিলা সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। রাজ্য কমিটিতে ১৬ জন তফসিলি জাতি সদস্য, ১৮ জন তফসিলি উপজাতি ও ৩২ জন ওবিসি গোষ্ঠীর প্রতিনিধি রয়েছেন বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment