৩০ এপ্রিল মহাজাগতিক ঘটনার সাক্ষী বিশ্ব

eclipse and 30 april

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব। বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে ৩০ এপ্রিল। এক্ষেত্রে বিজ্ঞানী মহলের বক্তব্য,এই সূর্যগ্রহণ থাকবে কয়েকঘণ্টার মতো। পৃথিবীর বেশ কয়েকটি প্রান্ত থেকে সকাল ১২.১৫ মিনিট থেকে ২.১১ মিনিট নাগাদ এই গ্রহণ দেখতে পাওয়া যাবে। তবে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না বলে জানানো হয়েছে।

এ বিষয়ে বিজ্ঞানীরা আরও জানিয়েছেন,ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা না গেলেও দক্ষিণ আমেরিকার চিলি, আর্জেন্টিনা ও উরুগুয়ের বেশিরভাগ অংশ, পশ্চিম প্যারাগুয়ে, দক্ষিণ-পশ্চিম বলিভিয়া, দক্ষিণ-পূর্ব পেরু ও দক্ষিণ-পশ্চিম ব্রাজিল থেকে এই গ্রহণ প্রত্যক্ষ করা যাবে। এছাড়া গ্রহণ দেখা যাবে আন্টার্টিকার কয়েকটি অংশ থেকে এবং আটলান্টিক সাগরের কয়েকটি উপকূল থেকেও।

বিজ্ঞানী মহলের আরও মত,পৃথিবী ও সূর্যের মধ্যে যখন চাঁদ এসে যায়, ওই সময় গ্রহণের মতো ঘটনা ঘটে থাকে । এই গ্রহণের ক্ষেত্রে সেই ঘটনা ঘটবে আংশিকভাবে । যা আংশিক সূর্যগ্রহণ বলে পরিচিত। এ বিষয়ে নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, এই গ্রহণটি সূর্যের ৬৫ শতাংশ পর্যন্ত ঢেকে দেওয়ার সম্ভাবনা।

বিজ্ঞানী মহলের একটা অংশ বলছেন, একই দিনে দেখা পাওয়া যাবে কালো চাঁদ। মাসের দ্বিতীয় নিউ মুন দেখা যাবে এই দিনে। উল্লেখ করা যায়, এই নিউ মুনকে ব্ল্যাক মুন বা কালো চাঁদ বলেও ডাকা হয়ে থাকে। তবে চাঁদের নিজস্ব কোনও আলো নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *