ইউপিএসসি ২০১৯ সালের ফল প্রকাশিত
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হয়েছে ইউপিএসসি ২০১৯ সালের ফল। সূত্রের খবর, ইউপিএসসি-র সরকারি ওয়েবসাইট www.upsc.gov.in-এ ফল জানা যাচ্ছে। সফল পরীক্ষার্থীদের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস ও সেন্ট্রাল সার্ভিসেস ‘গ্রুপ-এ’ ও ‘গ্রুপ- বি’-র নিয়োগপত্র দেওয়া হবে। জানা গিয়েছে, লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের পর সফল পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। সফল হওয়া পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

