২২ প্রোফেসর, অফিসার, লাইব্রেরিয়ান নিচ্ছে ডব্লু বি এন ইউ জে এস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অ্যাকাডেমিক পজিশনে- প্রফেসর (ল), অ্যাসোসিয়েট প্রফেসর (ল), অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (ল), লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান ও ইনফর্মেশন অফিসার পদে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে- অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার (অ্যাডমিনিস্ট্রেশন), অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার (ফিনান্স) ও অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) পদে ২২ জনকে নিচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল ন্য়াশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেস।
অ্যাকাডেমিক পজিশনে– প্রফেসর (ল): শূন্যপদ ৩টি (ক্রিমিনাল ল (অসং ১), কর্পোরেট ল/ বিজনেস ল (অসং ১), কনস্টিটিউশনাল ল (তঃজাঃ ১))। ১) উচ্চমানের পাবলিশ ওয়ার্ক-সহ সংশ্লিষ্ট/স্বজাতীয়/ প্রাসঙ্গিক বিষয়ে পিএইচডি। সঙ্গে ১০ বছরের অভিজ্ঞতা। অথবা ২) খুব ভাল পেশাদািরত্ব-সহ সংশ্লিষ্ট/স্বজাতীয়/ প্রাসঙ্গিক বিষয়ে পিএইচডি। প্রাসঙ্গিক বিষয়ে পিএইচডি থাকলে ভাল।
অ্যাসোসিয়েট প্রফেসর (ল): শূন্যপদ ৩টি (কর্পোরেট ল/ বিজনেস ল (অসং ১), পাবলিক ল (অসং ১), আইপিআর ল (তঃজাঃ ১))। ১) খুব ভাল অ্যাকাডেমিক রেকর্ড-সহ পিএইচডি ডিগ্রি, ২) মাস্টার ডিগ্রিতে অন্তত ৫৫ শতাংশ নম্বর এবং ৩) অন্তত ৮ বছরের শিক্ষকতা/ রিসার্চের অভিজ্ঞতা। শিক্ষকতার অভিজ্ঞতা-সহ প্রাসঙ্গিক পিএইচডি থাকলে ভাল।
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (ল): শূন্যপদ ১০টি (হিউম্যান রাইটস ল (অসং ১), আইপিআর ল (অসং ১), কর্পোরেট ল/ বিজনেস ল (অসং ১), ক্রিমিনাল ল (অসং ১), সাইবার ল (অসং ১), ফ্যামিলি ল (তঃজাঃ ১), ট্যাক্সেশন ল (তঃজাঃ ১), ক্রিমিনাল ল (তঃউঃজাঃ ১), ইনটারন্যাশনাল ল (ওবিসি-এ ১), কনস্টিটিউশনাল ল (ওবিসি-বি ১))। সংশ্লিষ্ট/স্বজাতীয়/ প্রাসঙ্গিক বিষয়ে অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাস্টার্স ডিগ্রি। পাশাপাশি ইউজিসি/ সিএসআইআর নেট পাশ। শিক্ষকতার অভিজ্ঞতা-সহ পদের ক্ষেত্রে প্রাসঙ্গিক বিষয়ে রিসার্চের অভিজ্ঞতা থাকলে ভাল।
লাইব্রেরিয়ান: শূন্যপদ ১ (অসং)। ১) অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে লাইব্রেরি সায়েন্স/ ইনফর্মেশন সায়েন্স/ ডক্যুমেন্টেশন সায়েন্সের মাস্টার ডিগ্রি। ২) লাইব্রেরিয়ান হিসেবে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা। ৩) ইনোভেটিভ লাইব্রেরি সার্ভিসের প্রমাণ।
অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান: শূন্যপদ ১ (অসং)। ১) অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে লাইব্রেরি সায়েন্স/ ইনফর্মেশন সায়েন্স/ ডক্যুমেন্টেশন সায়েন্স বা সমতুলের মাস্টার ডিগ্রি। পরীক্ষায় বরাবর ভাল ফল এবং সঙ্গে লাইব্রেরির কম্পিউটারাইজেশনের জ্ঞান। পাশাপাশি ইউজিসি/ সিএসআইআর আয়োজিত নেট পাশ।
ইনফর্মেশন অফিসার: শূন্যপদ ১ (অসং)। অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে লাইব্রেরি সায়েন্স/ ইনফর্মেশন সায়েন্স/ ডক্যুমেন্টেশন সায়েন্স বা সমতুলের মাস্টার ডিগ্রি। পরীক্ষায় বরাবর ভাল ফল এবং সঙ্গে লাইব্রেরির কম্পিউটারাইজেশনের জ্ঞান। পাশাপাশি ইউজিসি/ সিএসআইআর আয়োজিত নেট পাশ।
অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে– অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার (অ্যাডমিনিস্ট্রেশন): শূন্যপদ ১টি (অসং)। অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি। সঙ্গে এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রশনে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা কিংবা রিসার্চ এস্টাব্লিশমেন্টে তুলনামূলক অভিজ্ঞতা। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান/ ইনস্টিটিউশনে অ্যাডমিনিস্ট্রেশন/ ফিনান্স/ ইউনিভার্সিটি প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট -এর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। ইনফর্মেশন, কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজির ভাল জ্ঞান থাকা চাই।
অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার (ফিনান্স): শূন্যপদ ১টি (অসং)। অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি। সঙ্গে এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রশনে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা কিংবা রিসার্চ এস্টাব্লিশমেন্টে তুলনামূলক অভিজ্ঞতা। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান/ ইনস্টিটিউশনে অ্যাডমিনিস্ট্রেশন/ ফিনান্স/ ইউনিভার্সিটি প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট -এর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। ইনফর্মেশন, কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজির ভাল জ্ঞান থাকা চাই।
অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট): শূন্যপদ ১টি (অসং)। অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি। সঙ্গে এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রশনে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা কিংবা রিসার্চ এস্টাব্লিশমেন্টে তুলনামূলক অভিজ্ঞতা। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান/ ইনস্টিটিউশনে অ্যাডমিনিস্ট্রেশন/ ফিনান্স/ ইউনিভার্সিটি প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট -এর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। ইনফর্মেশন, কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজির ভাল জ্ঞান থাকা চাই।
দরখাস্ত করবেন নির্ধারিত বয়ান পূরণ করে। দরখাস্তের ফি বাবদ দিতে হবে ২,০০০ (তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী হলে ১,৫০০) টাকা, ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ড্রাফট কাটবেন WBNUJS -এর অনুকূলে। ডিমান্ড ড্রাফট-সহ পূরণ করা দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায়: The Eest Bengal National University Juridical Sciences, Dr Ambedkar, 12 LB Block, Sector-III, Salt Lake, Kolkata- 700 106. পৌঁছনো চাই ৩১ অগস্ট বিকেল ৫টার মধ্যে।
বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

