নির্যাতনে দেশে এগিয়ে উত্তরপ্রদেশ: এনসিআরবি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি)-র পরিসংখ্যান অনুযায়ী জানানো হয়েছে, তফশিলি জাতি-জনজাতি ও আদিবাসী-দলিতদের নির্যাতনে দেশে সব থেকে এগিয়ে উত্তরপ্রদেশ। সূত্রের খবর, প্রকাশিত এনসিআরবি-এর ক্রাইম ইন ইন্ডিয়া, ২০১৯ রিপোর্টে আরও বলা হয়েছে, গত বছরে উত্তরপ্রদেশে তফশিলি জাতি ও জনজাতির ওপর হামলার ঘটনা যথাক্রমে ৭.৩ শতাংশ ও ২৬.৫ শতাংশ হারে বেড়েছে। আবার ওই রাজ্যে দলিতদের ওপরে হামলার ঘটনা ঘটেছে ৪৫,৯৩৫টি। পাশাপাশি আদিবাসীদের ওপরে হামলার ৮,২৫৭টি অভিযোগ দায়ের হয়েছে ওই রাজ্যের বিভিন্ন থানায়। তফশিলি জাতির ওপরে হামলার ঘটনার সংখ্যা ১১,২৮৯টি। যা সমগ্র দেশে এই ধরনের অপরাধের ২৮ শতাংশ।

